রাবণ মুভি ডাউনলোড লিংক – Raavan Movie Download Link

রাবণ মুভি

২০২২ সালে রাবণ মুভিটি মুক্তি পেয়েছে। এটি জিৎজ ফিল্মওয়ার্কস ব্যানারে প্রযোজনা করেছেন জিৎ, অমিত জুমরানি ও গোপাল মাদনানি। সিনেমাটিতে জিৎ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার পাশাপাশি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন লাহোমা ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, শাতাফ ফিগার, তনুশ্রী চক্রবর্তী ও বিশ্বনাথ বসু। এই মুভিটি আংশিকভাবে রামায়ণ মহাকাব্য থেকে অনুপ্রাণিত।

মুভির প্রেক্ষাপট:

মুভির শুরু হয় রাবণ নামে এক যুবককে দিয়ে। সে একজন সাংবাদিকের ওপর এসিড নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করে। এই ভয়ংকর ঘটনা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। পুলিশ রাবণকে ধরার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তার পরিচয়, উদ্দেশ্য ও অবস্থান সবই পুলিশের কাছে অজানা থাকে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে এই মামলার দায়িত্ব দেওয়া হয় এসিপি সুমাইয়া জাহানকে। তিনি এটিকে নিজের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন।

এরপর গল্পে আসে রাম নামের আরেকটি চরিত্র। রাম একজন শান্ত, ভদ্র ও দায়িত্বশীল কলেজ প্রফেসর। একদিন কলেজে যাওয়ার পথে রাই নামের একটি মেয়ে হঠাৎ তার গাড়ির সামনে দাঁড়িয়ে হাত নাড়ায়। রাম ভেবে নেয় মেয়েটি লিফট চাইছে এবং তাকে গাড়িতে উঠতে বলে। কিন্তু রাই রামকে বখাটে মনে করে।

কলেজে গিয়ে রাই জানতে পারে, রাম আসলে ওই কলেজেরই একজন প্রফেসর। তখন সে নিজের ভুল বুঝতে পারে এবং লজ্জিত হয়। রামের ভালো ব্যবহার ও মানবিক আচরণে রাই মুগ্ধ হয়ে যায়। একসময় রাই রামকে ভালোবেসে ফেলে এবং নিজের মনের কথা প্রকাশ করে। রামও তার প্রস্তাবে রাজি হয়ে যায়।

কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয় না। কারণ রাই সমাজের কিছু ভয়ংকর অপরাধী ও দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে। সে এই প্রমাণ একজন সাংবাদিকের হাতে তুলে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সাংবাদিকই ছিল অপরাধী চক্রের সঙ্গে জড়িত।

এই বিশ্বাসঘাতকতার ফল হয় ভয়াবহ। অপরাধীরা প্রতিশোধ নিতে রাইসহ রামের পুরো পরিবারকে মেরে ফেলে। এই ঘটনায় শুধু রামই বেঁচে যায়। কিন্তু এক মুহূর্তেই তার সুখী জীবন ধ্বংস হয়ে যায়। পরিবার, ভালোবাসা ও বিশ্বাস সব হারিয়ে রাম মানসিকভাবে ভেঙে পড়ে।

তাহলে কি এই রামই রাবণ হয়ে প্রতিশোধ নিচ্ছে? নাকি অন্য কেউ সমাজ থেকে অপরাধীদের দূর করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন ‘রাবণ’ মুভি।

রাবণ মুভি ডাউনলোড লিংক

Raavan Movie Download Link
Language: Bangla
Video Size: 1.09 GB
Video Quality : WepRip
Running time: 2:10:42 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *