থার্সডে নাইট নাটক ডাউনলোড লিংক – Thursday Night Natok Download Link

থার্সডে নাইট নাটক
‘থার্সডে নাইট’ নাটকটি চরকি ওটিটিতে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, শোমো জ্যোতি, সামিরা খান মাহি ও ফররুখ আহমেদ রেহান। এছাড়াও আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এতে অংশ নিয়েছেন।

কাহিনী সংক্ষেপ

মিথিলা থার্সডে নাইট পার্টিতে যাওয়ার জন্য তার ঘনিষ্ঠ বন্ধু ইমনকে আমন্ত্রণ জানাতে আসে। কিন্তু ইমন পার্টিতে যেতে রাজি হয় না। কারণ মিথিলার অন্য বন্ধুরা চায় না ইমন পার্টিতে থাকুক। তবে মিথিলার জোরাজুরিতে শেষ পর্যন্ত সে পার্টিতে যোগ দিতে রাজি হয়।

ইমনের কাছে মিথিলার বন্ধুদের আচরণ অস্বাভাবিক মনে হয়। তাই সে মিথিলাকে পার্টিতে না থাকার অনুরোধ করে। কিন্তু মিথিলা তার কথা মানতে চায় না। সে বলে, আমি চার বছর ধরে ওদের সাথে চলছি। ওদের ওপর আমার পুরো ভরসা আছে।

ইমনের জোরাজুরিতে বিরক্ত হয়ে পার্টিতে থাকা কয়েকজন ছেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই ইমন বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে মিথিলা পার্টিতে থেকে যায় এবং বন্ধুদের সাথে লাল পানি খেতে শুরু করে।

পরদিন সকালে মিথিলা নিজেকে একটি এলোমেলো বিছানায় খুঁজে পায়। তবে যখন তাকে গতরাতের কথা জিজ্ঞেস করা হয়, সে কিছুই মনে করতে পারে না। তবে চারপাশের পরিস্থিতি দেখে বুঝতে পারে, তার বন্ধুরাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

হতভম্ব হয়ে মিথিলা ইমনের কাছে সাহায্য চাইতে চায়। ইমন দেরি না করে তাকে নিয়ে থানায় যায় অভিযোগ করতে। এরপর শুরু হয় সত্য উদ্‌ঘাটন ও ন্যায়বিচারের লড়াই।

মিথিলা কি ন্যায়বিচার পাবে? নাকি অর্থ ও প্রভাবশালীদের চাপের কাছে সত্য আবারও হারিয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে দেখুন গল্পের পরবর্তী অংশ।

থার্সডে নাইট নাটক ডাউনলোড লিংক

Thursday Night Natok Download Link
Video Size: 394.4 MB
Video Quality : Web-DL
Running time: 00:47:38 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *