২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ মুভিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এটি চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রযোজনায় নির্মিত প্রথম মুভি। প্রযোজনার পাশাপাশি তিনি এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন সাইমন সাদিক। এই মুভিটির গল্প সাজানো হয়েছে আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও তাঁতিদের জীবন নিয়ে।
মুভির প্রেক্ষাপট:
আনন্দপুর গ্রামের অধিকাংশ মানুষই জীবিকা নির্বাহ করত তাঁত বুননের মাধ্যমে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই ছিল তাঁত, আর সেই তাঁতেই তৈরি হতো নানারকমের শাড়ি। কিন্তু এই শিল্পের পেছনে থাকা পরিশ্রমী তাঁতিদের জীবন ছিল অত্যন্ত কষ্টের। তাদের এই দুঃখ-কষ্টের বড় কারণ ছিল এই গ্রামের প্রভাবশালী মহাজন কাশেম।
কাশেম মহাজন গ্রামের তাঁতিদের বাকিতে সুতা দিত। দরিদ্র তাঁতিরা নিজেদের পুঁজি না থাকায় বাধ্য হয়েই তার কাছ থেকে সুতা নিত। তবে সেই সুতা দিয়ে তৈরি শাড়ি আবার কাশেম মহাজনকে ফিরিয়ে দিতে হতো। কিন্তু শাড়ি তৈরি করে দেওয়ার পর কাশেম মহাজন তাঁতিদের ন্যায্য পরিশ্রমিক দিত না। ফলে দিনরাত পরিশ্রম করেও তাঁতিদের সংসার ঠিকমতো চলত না। অভাব-অনটনের মধ্যেই তাদের জীবন কাটত।
অন্যদিকে কাশেম মহাজন এই শাড়িগুলো শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করত। শহরের বড় বড় দোকানে সেই শাড়ির যথেষ্ট কদর ছিল। এতে করে মহাজন বিপুল লাভ করলেও সেই লাভের কোনো অংশই তাঁতিদের ভাগ্যে জুটত না।
রাজু বুঝতে পারে, তাদের তৈরি শাড়ির প্রকৃত মূল্য তারা পাচ্ছে না। বিষয়টি যাচাই করার জন্য রাজু নিজ হাতে তৈরি কয়েকটি শাড়ি নিয়ে শহরে যায়। শহরে গিয়ে রাজু একটি কাপড়ের দোকানে শাড়িগুলো দেখায়। দোকানদার শাড়ির নকশা ও মান দেখে খুবই খুশি হয় এবং ভালো দামে সেগুলো কিনে নেয়। এতে রাজু বুঝতে পারে, কাশেম মহাজন এতদিন তাদের ঠকিয়ে এসেছে।
গ্রামে ফিরে এসে রাজু সব ঘটনা গ্রামের অন্য তাঁতিদের খুলে বলে। রাজুর কথা শুনে অনেক তাঁতি শহরে গিয়ে শাড়ি বিক্রি করতে রাজি হয়। এরপর তারা রাজুর সাথে শহরে গিয়ে নিজেদের তৈরি শাড়ি বিক্রি করতে শুরু করে। এতে করে তাদের আয়ও আগের তুলনায় অনেক বেড়ে যায়। কিন্তু বিষয়টি কশেম মহাজন জানতে পেরে ভীষণ রেগে যায়। তার লাভের পথ বন্ধ হয়ে যাচ্ছে দেখে সে রাজুকে শহরে শাড়ি নিয়ে যেতে নিষেধ করে। কিন্তু রাজু অন্যায়ের কাছে মাথা নত করার মানুষ ছিল না। সে মহাজনের কথা না শুনে আগের মতোই তাঁতিদের শাড়ি নিয়ে শহরে গিয়ে বিক্রি করত।
রাজুর এই সাহসিকতায় কাশেম মহাজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে প্রতিশোধ নেওয়ার জন্য রাজুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে রাজুর বাড়ির সবকিছু পুড়ে যায়। গ্রামের মানুষ সবাই জানত এই কাজটি কাশেম মহাজনই করেছে। কিন্তু তার ক্ষমতা কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পায় না।
এত অত্যাচারের পরও রাজু নিজের কাজ থামায়নি। সে আবারও শহরে শাড়ি বিক্রি করতে রওনা হয়। তখন কাশেম মহাজনের লোকজন রাজুকে নির্মমভাবে মারধর করে। এই খবর যখন শ্রাবনীর কানে যায়, তখন সে ছুটে আসে রাজুকে বাঁচানোর জন্য। কিন্তু শ্রাবনী সেখানে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। ফলে শ্রাবনীর আর লাল শাড়ি পরে রাজুর ঘরে বউ হয়ে যাওয়া হয় না। তবে শ্রাবনী রাজুর তৈরি একটি লাল শাড়ি পরে তাকে বিদায় জানায়।
লাল শাড়ি মুভি ডাউনলোড লিংক
Lal Shari Movie Download Link
Language: Bangla
Video Size: 2.35 GB
Video Quality : Web-DL
Running time: 02:08:38 Hours







Leave a Reply