লিডার আমিই বাংলাদেশ মুভি ডাউনলোড লিংক – Leader Amie Bangladesh Movie Download Link

লিডার আমিই বাংলাদেশ মুভি

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অন্যতম সফল একটি মুভি ‘লিডার আমিই বাংলাদেশ’। এটি একটি রাজনৈতিক অ্যাকশন-ড্রামা, যা পরিচালনা করেছেন নবাগত পরিচালক তপু খান। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই মুভিটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। এই মুভিটিতে শাকিব খান ও শবনম বুবলী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেক জনপ্রিয় মুখ।

মুভির প্রেক্ষাপট:

নাফিস ইকবাল একজন দায়িত্বশীল ও দেশপ্রেমিক তরুণ। তিনি শহরে ভালো একটি চাকরি করতেন। কিন্তু নিজের এলাকার মানুষের সমস্যা দেখে তিনি সেই চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। এরপর তিনি নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করার সিদ্ধান্ত নেন।

নাফিস এলাকার মানুষদের নিয়ে একটি সভা করেন। সেখানে তিনি বলেন, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে আমাদের এলাকার উন্নতি করা সম্ভব। তার কথা শুনে এলাকাবাসী অনুপ্রাণিত হয় এবং সবাই মিলে এলাকার উন্নয়নের কাজ করার সিদ্ধান্ত নেয়।

এরপর নাফিস এলাকার সবার কাছ থেকে চাঁদা সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে তারা এলাকার ভাঙা রাস্তা মেরামত করার কাজ শুরু করে। এলাকাবাসী একসাথে কাজ করতে থাকায় ধীরে ধীরে রাস্তার অবস্থার উন্নতি হয় এবং মানুষ নতুন আশার আলো দেখতে পায়।

ঠিক এই সময় মিলা নামের এক তরুণী নাফিসের সঙ্গে দেখা করতে আসে। মিলা স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে চায়। কিন্তু তার ধারণা, সে প্রার্থী হলে এলাকার মানুষ তাকে ভোট দেবে না। তাই সে নাফিসকে অনুরোধ করে যেন তিনি এলাকার মানুষের কাছে গিয়ে তার পক্ষে ভোট চান। এই কাজের জন্য মিলা নাফিসকে কিছু টাকা দেয়।

নির্বাচনের সময় পার হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত মিলা নির্বাচনে পরাজিত হয়। ভোটে হেরে যাওয়ার পর মিলা আবার সেই এলাকায় আসে। কিন্তু এলাকায় এসে মিলা রাস্তা চিন্তে পড়ে না। কারণ নাফিস ও এলাকাবাসী একসাথে কাজ করে ইতোমধ্যে এলাকার রাস্তা-ঘাট ঠিক করে ফেলেছে।

মিলা অনেক কষ্ট করে নাফিসের বাড়ির ঠিকানা খুঁজে পায়। এরপর সে নাফিসের বাবা–মায়ের সঙ্গে দেখা করে। সেখানে গিয়ে সে নাফিসের পরিবারকে অপমান করে। সে অভিযোগ করে নাফিস তার কাছ থেকে টাকা নিয়ে মানুষের কাছে তার জন্য ভোট চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেউ তাকে ভোট দেয়নি। অন্যদিকে নাফিস মিলার দেওয়া টাকা তার বাবাকে ফেরত দেয়। নাফিসের এই সততা ও দায়িত্ববোধ দেখে মিলা তার প্রেমে পড়ে যায়।

কিছুদিন পর নাফিস রাস্তায় দাঁড়িয়ে একটি ছোট বাচ্চার সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি এসে বাচ্চাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাচ্চাটি গুরুতর আহত হয়। তাই নাফিস বাচ্চাটিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওই রাস্তা দিয়ে যাওয়া রাস্তার সব গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না। সময়মতো চিকিৎসা না পাওয়ায় সেই আহত বাচ্চাটি রাস্তার মধ্যেই মারা যায়।

এই হৃদয়বিদারক ঘটনার পর নাফিস খুবই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে পড়ে। সে এবং এলাকার কিছু মানুষ মিলে বাচ্চাটির মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করে। তারা সাধারণ মানুষের জীবনের চেয়ে ভিআইপি প্রটোকলকে বেশি গুরুত্ব দেওয়ার প্রতিবাদ জানায়।

এরপর কী ঘটবে, নাফিস কি তার ন্যায়বিচারের লড়াইয়ে সফল হবে? এসব জানতে হলে আপনাকে দেখতে হবে লিডার আমিই বাংলাদেশ মুভিটি।

লিডার আমিই বাংলাদেশ মুভি ডাউনলোড লিংক

Leader Amie Bangladesh Movie Download Link
Language: Bangla
Video Size: 1.55 GB
Video Quality : Web-DL
Running time: 02:49:37 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *