বুকিং নাটক ডাউনলোড লিংক – Booking Natok Download Link

বুকিং নাটক

বুকিং একটি রোমান্টিক বাংলা নাটক, যা বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি। তার বিপরীতে অভিনয় করেছে এবিএম সুমন। ভালোবাসার দিবস উপলক্ষে নাটকটি ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।

নাটকের প্রেক্ষাপট:

শিহাব একজন ভদ্র এবং দায়িত্বশীল মানুষ। পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে এবং বিশ্বাস করে। একদিন সকালে সে তার ছোট ভাইপোকে স্কুলে পৌঁছে দিতে যায়। সেদিন স্কুলে পরীক্ষা থাকায় গেটের সামনে অনেক ভিড় ছিল। তাই শিহাব গাড়ি নিয়ে একটু পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল।

ঠিক সেই সময় তানিয়া নামে একটি মেয়ে তাড়াহুড়ো করে শিহাবের গাড়িতে উঠে বসে। এরপর শিহাবকে দ্রুত গাড়ি চালাতে বলে। অপ্রত্যাশিত এই ঘটনায় শিহাব কিছুটা অবাক হলেও কিছু না বলে গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ পর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। সেখানে নেমে তানিয়া শিহাবের হাতে ২০ টাকা দিয়ে চলে যায়।

এই ছোট্ট ঘটনাটিই শিহাবের জীবনে এক বড় পরিবর্তনের সূচনা করে। কারণ প্রথম দেখাতেই সে তানিয়ার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ে। নিজের অনুভূতির কথা সে তার ভাবীর কাছে খুলে বলে। বিষয়টি বুঝতে পেরে ভাবী তানিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। তাই কিছুদিন পর তানিয়া নিজেই শিহাবকে দেখতে তাদের বাড়িতে আসে। কিন্তু শিহাবকে তার ভালো লাগে না। তানিয়ার এই সিদ্ধান্তে শিহাব ভীষণ কষ্ট পায়।

সময়ের স্রোতে একদিন আবার তাদের দেখা হয়ে যায়। তখন শিহাব তানিয়াকে জিজ্ঞেস করে, আমাকে কেন আপনার পছন্দ হয়নি? কিন্তু তানিয়া কোনো স্পষ্ট উত্তর দেয় না। তবে সেই সাক্ষাতের পর তাদের জীবনের পরিস্থিতি একদম বদলে যায়।

বুকিং নাটক ডাউনলোড লিংক

Booking Natok Download Link
Language: Bangla
Video Size: 346.4 MB
Video Quality : Web-DL
Running time: 00:29:41 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *