গোঁজামিল ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Gojamil Web Series Download Link

গোঁজামিল ওয়েব সিরিজ

‘গোঁজামিল’ একটি ভারতীয় বাংলা ওয়েব সিরিজ। এটি ২০২৪ সালে Platform8 ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সুরজিৎ মুখার্জি। এটি প্রযোজনা করেছেন অভিজিৎ বড়ুয়া এবং সন্দীপন বাবুসোনা সরকার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৃজনী মিত্র, অলিভিয়া সরকার, রাজীব বসু এবং বিমল গিরি।

ওয়েব সিরিজের প্রেক্ষাপট:

গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বিজয়। তিনি একজন অত্যন্ত সাধারণ, সাদাসিধে এবং নিয়মনিষ্ঠ মানুষ। তার জগৎটা মূলত অফিস এবং ঘরের মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে তার স্ত্রী লীলা। এই একঘেয়ে এবং বৈচিত্র্যহীন জীবন নিয়ে ভীষণভাবে হাঁপিয়ে উঠেছেন। তিনি জীবনে কিছুটা রোমাঞ্চ ও পরিবর্তন খুঁজছেন।

বিজয় নিজের মতো করে সুখী হলেও লীলার অতৃপ্তি তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের জীবনে প্রবেশ করে বিজয়ের অফিসের বস সায়ন। যে আধুনিক মনমানসিকতার এবং চার্মিং, যা খুব সহজেই লীলাকে আকর্ষণ করে। লীলা ও সায়নের ঘনিষ্ঠতা বিজয়ের সাজানো জীবনে ঝড় তোলে।

এক পর্যায়ে লীলা ও সায়ন সবকিছু ছেড়ে একসঙ্গে পালিয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর সায়নের স্ত্রী বৃষ্টি অফিসে আসে এবং বিজয়ের সঙ্গে দেখা করেন। বৃষ্টি একজন দৃঢ়চেতা এবং বাস্তববাদী নারী। তিনি স্বামীর এই বিশ্বাসঘাতকতার পরেও ভেঙে পড়েননি। বরং পরিস্থিতি অন্যভাবে সামলানোর চেষ্টা করছেন। বিজয়ের জীবনের এই দুর্ভাগ্যজনক পরিণতি দেখে বৃষ্টি তার বিয়ে দেওয়া সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা থেকেই তিনি বিজয়ের জন্য পাত্রী খুঁজে বের করেন।

কিন্তু ভাগ্য যেন বারবার বিজয়ের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করে। বিয়ের দিন হঠাৎ করেই তার নির্ধারিত পাত্রী পালিয়ে যায়। এই ঘটনা আবারও বিজয়কে ভেঙে দেয়। এরপর বৃষ্টি অনেক চেষ্টা করেও বিজয়ের জন্য উপযুক্ত কোনো পাত্রী খুঁজে পান না। পরিস্থিতি ক্রমেই অদ্ভুত এবং জটিল হয়ে উঠতে থাকে।

বিজয়ের জীবনের এই অপ্রত্যাশিত মোড়ের পর কি ঘটবে? তার ভাগ্যে কি নতুন করে ভালোবাসা আসবে? নাকি জীবন তাকে আবার অন্য কোনো অচেনা পথে নিয়ে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে এই আকর্ষণীয় ওয়েব সিরিজটি।

গোঁজামিল ওয়েব সিরিজ ডাউনলোড লিংক

Gojamil Web Series Download Link
Language: Bangla
Video Size: 1.3 GB
Video Quality : Web-DL
Running time: 2:21:51 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *