‘তুমি আমি শুধু’ একটি বাংলা নাটক, যা ১৪ এপ্রিল ২০২৬ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন প্রিতম হাসান, জেফার রহমান এবং মনোজ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাদেশের আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এতে অংশ নিয়েছেন।
নাটকের প্রেক্ষাপট:
তানভির একদিন অফিসে বসে কাজ করছিল। এমন সময় একজন ডেলিভারি ম্যান এসে খাবার দিয়ে যায়। তানভির ভেবেছিল খাবার তার কাজের ছেলেটি অর্ডার করেছে, কারণ প্রতিদিন এই সময় সে তার জন্য খাবার নিয়ে আসে। তাই সে দেরি না করে খাবার খাওয়া শুরু করে।
অন্যদিকে, সুবাহ ডেলিভারি ম্যানকে ফোন করে জানতে পারে তার খাবার ইতোমধ্যে পৌঁছে গেছে। তখন সুবাহ বুঝতে পারে অর্ডার করার সময় ভুল ঠিকানা দিয়েছিল। ডেলিভারি ম্যান দ্রুত তানভিরের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে খাবারটি তানভির খেয়ে ফেলেছে। সে সুবাহকে বিষয়টি জানায়। এতে সুবাহ রাগ করে তানভিরকে অপমান করে। তানভির অপমান সহ্য করতে না পেরে সুবাহর বাড়িতে যায় তাকে জবাব দিতে। কিন্তু সেখানে গিয়ে প্রথম দেখাতেই সে সুবাহর প্রেমে পড়ে যায়।
এরপর তানভির ডেলিভারি ম্যানের কাছ থেকে সুবাহর নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করে। সে প্রতিদিন সুবাহর জন্য খাবার পাঠাতে থাকে এবং সময়ের সঙ্গে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গড়ার পর তাদের জীবন সুন্দরভাবে চলছিল।
একদিন তানভির সুবাহকে তার বাড়িতে নিয়ে যায়। তানভিরের পরিবার সুবাহকে পছন্দ করে এবং তাদের বিয়ের দিন ঠিক করেন। তখন সুবাহ জানায়, শারীরিক সমস্যার কারণে সে সন্তান জন্ম দিতে পারবে না। এই কথা শুনে তানভিরের মা ও বোন কিছুটা আপত্তি জানায়। ফলে সুবাহ কষ্ট পেয়ে সব ছেড়ে কানাডায় চলে যায়।
কয়েক বছর পর সুবাহ দেশে ফিরে আসে। অন্যদিকে, তানভিরের বিয়ে অন্য একটি মেয়ের সঙ্গে ঠিক হয়। এই সময় তাদের আবার দেখা হয়। এবার তানভির তার পরিবারকে বোঝাতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত সুবাহকে আপন করে নেয়।
তুমি আমি শুধু নাটক ডাউনলোড লিংক
Tumi Ami Shudhu Natok Download Link
Language: Bangla
Video Size: 815.5 MB
Video Quality : Web-DL
Running time: 01:28:08 Hours







Leave a Reply