শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘চা গরম’ নাটকটি ১৪ এপ্রিল ২০২৬ তারিখে মুক্তি পেয়েছে। এটি মূলত একটি ওয়েব ফিল্ম, তবুও অনেক দর্শক একে নাটক হিসেবে খুঁজে থাকেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও পার্থ শেখ। এছাড়াও রয়েছেন সারা জাবিন আদিতি, রেজওয়ান পারভেজ এবং এ. কে. আজাদ শেতু।
নাটকের প্রেক্ষাপট:
আইরিন এমবিবিএস সম্পন্ন করে অপ্রত্যাশিতভাবে সিলেটের এক দূরবর্তী চা বাগানে পৌঁছায়, যেখানে কোনো নেটওয়ার্ক নেই। সেখানকার একটি স্বাস্থ্যকেন্দ্রে বসে সে রোগী দেখা শুরু করে। কিন্তু সেখানকার মানুষ কোনো রোগের কথা বলে না। তারা শুধু সাদা ওষুধ এবং হলুদ ওষুধ দিতে বলে।
পরের দিন সকালে আইরিন সেখান থেকে চলে আসার জন্য রওনা হয়। পথে তার দেখা হয় নন্দিনীর সঙ্গে। নন্দিনীর কাছ থেকে সেখানকার মানুষের কথা শুনে আইরিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নন্দিনীর সাহায্যে সে রোগী দেখা শুরু করে এবং তার বন্ধু মিঠুর মাধ্যমে শহর থেকে ওষুধ আনায়।
আইরিন শেষ যেদিন স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখতে যায়, সেদিন নন্দিনী আসে না। তাই সে নিজেই নন্দিনীর সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায়। সেখানে আইরিন নন্দিনীর পরীক্ষার ফলাফল দেখতে পায় এবং জানতে পারে নন্দিনীর স্বপ্ন ছিল একজন ডাক্তার হওয়া। এজন্য সে নন্দিনীকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে বলে। কিন্তু নন্দিনী রাজি হয় না। পরে অনেক বুঝিয়ে আইরিন নন্দিনীকে রাজি করায়।
পরের দিন যখন আইরিন শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন সে জানতে পারে কিছুদিন পরই নন্দিনীর বিয়ে। এই কথা জানার পর আইরিন নন্দিনীকে ছেড়ে যেতে চায় না। ফলে আইরিন ও মিঠুর মধ্যে ঝগড়া বাধে এবং রাগ করে মিঠু বাংলো ছেড়ে চলে যায়।
আইরিন কি পারবে নন্দিনীর স্বপ্ন পূরণ করতে? এই প্রশ্নের উত্তর পাবেন ‘চা গরম’ নাটকটি দেখলে।
চা গরম নাটক ডাউনলোড লিংক
Cha Gorom Natok Download Link
Language: Bangla
Video Size: 1.02 GB
Video Quality : Web-DL
Running time: 01:42:29 Hours







Leave a Reply