শেষ চিঠি নাটকটি ২০২২ সালে চরকি ওটিটিতে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন সুমন ধর। তিনি ইমতাজুর রহমানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, ইয়াশ রোহান এবং সাবেরী আলম। গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর জন্য নাটকটি দর্শকদের প্রশংসা অর্জন করে।
প্রার্থনা ফারদিন দীঘি জংলি, ৩৬-২৪-৩৬, শ্রাবণ জোৎস্নায়, মুজিব: একটি জাতির রূপকারসহ অনেক মুভি ও নাটকে অভিনয় করেছেন। এই মুভিগুলো দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে।
নাটকের প্রেক্ষাপট:
তুলি একজন অনাথ মেয়ে। সে ভালোবেসে শ্যামলকে বিয়ে করেছে। কিন্তু শ্যামলের মা তুলি অনাথ বলে তাকে পছন্দ করেন না। কথায় কথায় তিনি তুলিকে তার অনাথ পরিচয় নিয়ে খোঁটা দেন।
তুলির জন্মদিনে শ্যামল তার জন্য একটি শাড়ি ও কেক নিয়ে বাড়িতে আসেন। কিন্তু শাশুড়ি তুলিকে শুনিয়ে শুনিয়ে নানা কটু কথা বলতে থাকেন। এতে শ্যামল আর সহ্য করতে না পেরে রেগে কেকটি ফেলে দিয়ে ঘরে চলে যান। পরে শ্যামল তুলিকে একটি শাড়িটি উপহার দেন। শাড়িটি পেয়ে তুলি সব কষ্ট যেন ভুলে যায়।
এরপর একদিন তুলির শাশুড়ি তাকে তার সব গহনা ও টাকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। তুলি কিছুই না বলে, শুধু কাঁদতে কাঁদতে সেখান থেকে ঘরে চলে যায়। পরে তিনি শ্যামলকে তুলিকে ছেড়ে দিতে বলেন। কিন্তু শ্যামল তার মা ও তুলিকে খুব ভালোবাসে। তাই সে ভীষণ দ্বিধায় পড়ে যায়।
অন্যদিকে তুলি জানতে পারে সে গর্ভবতী। কিন্তু সে এই কথা কাউকে জানায় না। এদিকে মানসিক চাপে শ্যামল একটি ভয়াবহ সিদ্ধান্ত নেয়। সে নিজের এবং তুলির কফিতে বিষ মিশিয়ে দেয়। দুজন যখন কফি খেয়ে অসুস্থ হয়ে পড়ে, তখন শ্যামল জানতে পারে তুলি মা হতে চলেছে।
এরপর শ্যামল একটি চিঠিতে সব কথা তার মাকে লিখে যায়। পরেদিন সকালে চিঠিটি পড়ে তার মা শ্যামলের ঘরে ছুটে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এই আঘাত শ্যামলের মা সহ্য করতে না পরে পাগল হয়ে যায়।
শেষ চিঠি নাটক ডাউনলোড লিংক
Shesh Chithi Natok Download Link
Language: Bangla
Video Size: 844.5 MB
Video Quality : Web-DL
Running time: 00:53:15 Hours







Leave a Reply