শৈলেশ দে’র জনপ্রিয় নাটক ‘জয় মা কালী বোর্ডিং’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে জিও পাগলা। এটি পরিচালনা করেছেন রবি কিনাগী। এতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জী। এছাড়া আছেন হিরণ চ্যাটার্জী, বনি সেনগুপ্ত, পায়েল সরকার ও ঋতিকা সেনসহ আরো অনেকে। সিনেমাটি ২০১৭ সালের ২০ অক্টোবর কলকাতায় মুক্তি পেয়েছে।
মুভির প্রেক্ষাপট:
অনন্ত, আনন্দ, সুজয় ও রাজশঙ্কর ঢোল ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। অনন্ত ছোটবেলা থেকেই শিল্পমনস্ক। ছবির ফ্রেমে মুহূর্তকে বন্দী করার অদ্ভুত এক ক্ষমতা ছিল তার। সেই স্বপ্ন পূরণ করতেই সে শহরে চলে আসে এবং একজন ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করে। শহরে তার থাকার ব্যবস্থা হয় খগেন মাল নামে এক বাড়িওয়ালার বাড়িতে। খগেন মাল অত্যন্ত রক্ষণশীল মানুষ। তার বাড়িতে অতিরিক্ত মানুষ থাকা নিয়ে কড়া বিধিনিষেধ ছিল।
অন্যদিকে, আনন্দ গ্রামেই থেকে নানা কাজের চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ একদিন একটি বড় কোম্পানির কাজে সুযোগ পেয়ে তাকে শহরে আসতে হয়। শহরে এসে সে সরাসরি অনন্তর কাছে ওঠে। পুরোনো বন্ধুকে কাছে পেয়ে অনন্তও ভীষণ খুশি হয়। দু’জনের ব্যস্ত শহুরে জীবনে আবার গ্রাম্য স্মৃতির হাসি ফিরে আসে।
কিছুদিন পর সুজয় শহরে আসে নাচের রিয়েলিটি শো ‘Dance Paglu Dance’ এর অডিশন দিতে। ছোটবেলা থেকেই নাচ ছিল তার প্রাণ। বড় মঞ্চে নিজের প্রতিভা দেখানোর স্বপ্ন তাকে টেনে আনে শহরে। সে-ও অনন্তর বাসায় আশ্রয় নেয়।
এদিকে রাজশঙ্কর ঢোল ছিল গ্রামের থিয়েটার দলের সবচেয়ে প্রাণবন্ত অভিনেতা। কিন্তু তাকে বারবার মেয়ের চরিত্রে অভিনয় করতে দেওয়ায় সে বিরক্ত ও হতাশ হয়ে পড়ে। নিজের অভিনয় প্রতিভার সঠিক মূল্যায়নের আশায় সেও শহরে চলে আসে। বন্ধুরা তাকে সাদরে গ্রহণ করে। এভাবেই চার বন্ধু একসাথে থাকতে শুরু করে।
কিন্তু একদিন খগেন মাল জানতে পারে তার বাড়িতে অনুমতি ছাড়া আরও তিনজন থাকছে। এতে তিনি অনেক রেগে যান এবং চারজনকেই বাড়ি ছেড়ে দিতে বলেন। ফলে হঠাৎ করেই তারা থাকার জায়গা হারিয়ে ফেলে।
অনন্ত ও আনন্দ শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে অবশেষে একটি বাড়ি খুঁজে পায়। কিন্তু নতুন বাড়িওয়ালা স্পষ্ট জানিয়ে দেন পরিবার ছাড়া বাড়ি ভাড়া দেওয়া হবে না। তখন চার বন্ধুর মাথায় তখন এক অদ্ভুত কিন্তু সাহসী পরিকল্পনা আসে। তার সুজয় ও রাজশঙ্কর ঢোলকে স্ত্রী সাজিয়ে বাড়ি ভাড়া নেন।
ঢোল ও সুজয় মেয়ের সাজে এমন নিখুঁত অভিনয় করে যে বাড়িওয়ালা কিছুই টের পান না। এভাবেই তারা নতুন বাড়িতে থাকতে শুরু করে। যেখানে চার বন্ধুর সম্পর্কের গভীরতা, সংগ্রাম ও হাস্যরস একসাথে মিশে তৈরি করে এক অনন্য বিনোদন।
জিও পাগলা মুভি ডাউনলোড লিংক
Jio Pagla Movie Download Link
Language: Bangla
Video Size: 1.12 GB
Video Quality : Web-DL
Running time: 02:48:58 Hours







Leave a Reply