প্রেম করেছি করবোই তো মুভি ডাউনলোড লিংক – Prem Korechi Korboi Toh Movie Download Link (Bangla Dubbed)

প্রেম করেছি করবোই তো মুভি

‘হ্যালো গুরু প্রেম কোসামে’ একটি ভারতীয় তেলেগু চলচ্চিত্র, যা ২০১৮ সালে মুক্তি পায়। পরে এটি বাংলা ডাবিং করে ‘প্রেম করেছি করবোই তো‘ নামে প্রকাশ করা হয়। এই মুভিটিতে অভিনয় করেছেন রাম পোথিনেনি, অনুপমা পরমেশ্বরন এবং প্রণীথা সুভাষ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ত্রিনাধা রাও নাক্কিনা।

মুভির প্রেক্ষাপট:

সঞ্জু কাকিনাডা শহরে তার বাবা-মায়ের সঙ্গে থাকে। সে তাদের ছেড়ে দূরে চাকরি করতে যেতে চায় না। পরে বাবা-মায়ের ইচ্ছা পূরণ করতে সে হায়দরাবাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তার থাকার ব্যবস্থা হয় তার মায়ের বন্ধু বিশ্বনাথের বাড়িতে।

হায়দরাবাদগামী ট্রেনে সঞ্জুর সঙ্গে অনুপমার পরিচয় হয়। তখন অনুপমা কাকিনাডার ছেলেদের নিয়ে খারাপ মন্তব্য করায় সঞ্জু তাকে বিরক্ত করে। পরে সে জানতে পারে, অনুপমা আসলে বিশ্বনাথের মেয়ে। ফলে তাদের একই বাড়িতে থাকতে হয় এবং প্রতিদিন অনুপমাকে কলেজে পৌঁছে দিতে হয়। এতে সে অস্বস্তি বোধ করলেও মায়ের জন্য সেখানে থেকে যায়।

ধীরে ধীরে সঞ্জু ও অনুপমার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে সঞ্জু তার সহকর্মী রীতুর প্রতি আকৃষ্ট হয়। কিন্তু রীতুকে প্রপোজ করার পর সে বুঝতে পারে, সে আসলে অনুপমাকেই ভালোবাসে। তাই সে অনুপমাকে নিজের মনের কথা বলতে যায়। ঠিক সেই সময় বিশ্বনাথ অনুপমার বিয়ে কার্তিকের সঙ্গে ঠিক করেন, যা সঞ্জুকে ভেঙে দেয়।

এর মধ্যে সঞ্জু ও বিশ্বনাথের মধ্যেও ভালো বন্ধুত্ব তৈরি হয়। বিশ্বনাথ সঞ্জুকে কথা দেন, সঞ্জু হায়দরাবাদে থাকা পর্যন্ত তারা বন্ধু হয়ে থাকবে। পরে সঞ্জু নিজের ভালোবাসার কথা বিশ্বনাথকে জানায়। এতে বিশ্বনাথ কঠিন দ্বিধায় পড়ে যান। কারণ একদিকে তার দেওয়া কথা, আর অন্যদিকে তার মেয়ের ভবিষ্যৎ।

অন্যদিকে সঞ্জু অনুপমাকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু অনুপমা তাকে প্রত্যাখ্যান করে। তবে বিয়ের আগের দিন অনুপমা জানায়, সেও শুরু থেকে সঞ্জুকে ভালোবাসে এবং তাকে নিয়ে পালিয়ে যেতে বলে। বিষয়টি জানার পর বিশ্বনাথ রাগ ও আবেগে সঞ্জুকে অনুপমাকে নিয়ে পালিয়ে জেতে বলে। কিন্তু সঞ্জু বন্ধুর প্রতি সম্মান রেখে তা করে না।

অবশেষে বিশ্বনাথ অনুপমাকে নিয়ে কাকিনাডায় আসেন এবং তাদের বিয়েতে সম্মতি দেন। কারণ তিনি বুঝতে পারেন, সঞ্জুই অনুপমাকে সারাজীবন সুখে রাখতে পারবে।

প্রেম করেছি করবোই তো মুভি ডাউনলোড লিংক

Prem Korechi Korboi Toh Movie Download Link
Language Bangla Dubbed
Video Size: 1.29 GB
Video Quality : Web-DL
Running time: 02:20:30 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *