‘ডপল ডট কম’ একটি তেলেগু চলচ্চিত্র, যা সম্প্রতি বাংলা ভাষায় বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই সিনেমাটির তেলেগু নাম ‘আমিগোস’। মুভিটি পরিচালনা করেছেন রাজেন্দ্র রেড্ডি এবং প্রযোজনা করেছে মৈথ্রি মুভি মেকার্স।
চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন নন্দামুরি কল্যাণ রাম, যিনি এতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আশিকা রঙ্গনাথ, জয়প্রকাশ, ব্রহ্মাজি, সপ্তগিরি এবং সত্যম রাজেশ।
মুভির প্রেক্ষাপট:
সিদ্ধার্থ একদিন অফিসের কাজ শেষে একটি কফি শপে যায়। সেখানে তার দেখা হয় ইশিকার সঙ্গে। প্রথম দেখাতেই সিদ্ধার্থ ইশিকার প্রেমে পড়ে যায়। এরপর সে পরিবার নিয়ে ইশিকাকে দেখতে তাদের বাড়িতে যায়। কিন্তু ইশিকা সিদ্ধার্থকে বিয়ে করতে রাজি হয় না।
এরপর সিদ্ধার্থ ডপল ডট কম নামের একটি ওয়েবসাইটে নিজের ছবি দিয়ে সার্চ করে। সেখানে সে নিজের মতো দেখতে আরও দুজন ব্যক্তিকে খুঁজে পায়। তাদের একজনের নাম মঞ্জু এবং অন্যজনের নাম মাইকেল।
পরে তারা তিনজন গোয়ায় দেখা করে এবং একে অপরের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একসময় সিদ্ধার্থ তার ভালোবাসার কথা মঞ্জু ও মাইকেলকে জানায়। সব কথা শুনে মাইকেল ইশিকাকে সিদ্ধার্থের প্রেমে রাজি করানোর জন্য একটি পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা সফল হয়H ফলে সিদ্ধার্থ ও ইশিকার বিয়ে ঠিক হয়।
অন্যদিকে, মঞ্জু নিজের শহরে ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু হঠাৎ তার ওপর হামলা হয় এবং তাকে এনআইএ (NIA) আটক করে। তখন জানা যায়, মাইকেল আসলে একজন আন্তর্জাতিক অবৈধ অস্ত্র ব্যবসায়ী। সে মূলত সিদ্ধার্থকে ফাঁসিয়ে তার পরিচয়ে চলাফেরা করতে চেয়েছিল, যাতে এনআইএ তাকে ধরতে না পারে।
এখন প্রশ্ন হলো, মাইকেল কি সিদ্ধার্থকে মেরে ফেলবে? আর মঞ্জু কি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে ‘ডপল ডট কম’ মুভিটি।
ডপল ডট কম মুভি ডাউনলোড লিংক
Doppel Dot Com Movie Download Link
Language: Bangla Dubbed
Video Size: 1.37 GB
Video Quality : Web-DL
Running time: 2:09:18 Hours







Leave a Reply