পাফ ড্যাডি ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Puff Daddy Web Series Download Link

পাফ ড্যাডি ওয়েব সিরিজ

পাফ ড্যাডি‘ একটি প্রণয়ধর্মী নাট্য ওয়েব সিরিজ। এটি পরিচালনা করেছেন শহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এতে অভিনয় করেছেন পরীমনি, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, সজল নূর ও ইন্তেখাব। এই সিরিজটি ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর বঙ্গ ওটিটিতে প্রকাশিত হয়। মুক্তির পর দর্শকদের মধ্যে এটি বেশ সাড়া ফেলে। এর গল্পে অলৌকিক শক্তি এবং সম্পর্কের নানা দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।

ওয়েব সিরিজের প্রেক্ষাপট:

হাজী নিয়ামত একজন প্রভাবশালী রাজনীতিবিদ। সমাজে তার অনেক ক্ষমতা ও প্রভাব রয়েছে। তার পালিত ছেলে সুলতান রাজনীতিতে অংশ নিতে চায়। সে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চাইলে হাজী নিয়ামত তা মেনে নেন না। তিনি মনে করেন, সুলতান নির্বাচনে দাঁড়ালে একসময় তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই তিনি তাকে বাধা দেন। এতে তাদের সম্পর্কে দূরত্ব ও দ্বন্দ্ব শুরু হয়।

অন্যদিকে হারুন একজন সাধারণ মানুষ। তিনি অনেকদিন ধরে বাবা হওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু সন্তান না হওয়ায় তিনি মানসিকভাবে কষ্টে ছিলেন। একদিন অফিস থেকে ফেরার পথে তার এক পীরের সঙ্গে দেখা হয়। পীর তাকে বলেন,মন থেকে চাইলে সবকিছু পাওয়া সম্ভব। এই কথার কিছুদিন পর হারুন জানতে পারেন যে তার স্ত্রী গর্ভবতী। এতে তিনি খুব আনন্দিত হন এবং পীর বাবাকে খুঁজে বের করে ধন্যবাদ জানান। সেই সময় সেখানে জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। যে নিজেকে ‘মুড়ি বাবা সেবক’ হিসেবে পরিচয় দেন। এরপর থেকেই পীর বাবা এই পরিচিতিটি ব্যবহার করতে শুরু করেন।

ধীরে ধীরে মুড়ি বাবার নাম ছড়িয়ে পড়ে। মানুষ তার কাছে দোয়া নিতে ভিড় করতে থাকে। তখন তিনি একটি পার্কে বসে দোয়া দেওয়া শুরু করেন। এতে পার্কের পরিবেশ নষ্ট হয়। তখন পুলিশ মুড়ি বাবাকে সেখান থেকে সরানো চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে সুলতান সেখানে এসে মুড়ি বাবাকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর তার নতুন নাম হয় “পাফ ড্যাডি”।

পাফ ড্যাডির পরামর্শে সুলতান নির্বাচনে অংশ নেয় এবং বিপুল ভোটে জয় লাভ করে। এই সাফল্যের পর সে পাফ ড্যাডির ওপর আরও বেশি নির্ভর করতে শুরু করেন। এর কিছুদিন পর সুলতানের প্রেমিকা টিনা নিজের ক্যারিয়ার সম্পর্কে জানতে পাফ ড্যাডির কাছে যায়। তখন পাফ ড্যাডি তাকে বলেন, মন থেকে চাইলে সবকিছুই সম্ভব। তার এই কথায় টিনা খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। সেখান থেকেই তাদের মধ্যে নতুন এক সম্পর্কের শুরু হয়।

কিছুদিন পর সুলতান এই সম্পর্কের কথা জানতে পেরে যায়। এতে সুলতান ও পাফ ড্যাডির মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের পরিণতি কী হবে, তা জানতে পুরো সিরিজটি দেখতে হবে।

পাফ ড্যাডি ওয়েব সিরিজ ডাউনলোড লিংক

Puff Daddy Web Series Download Link
Language: Bangla
Video Size: 1.35 GB
Video Quality : Web-DL
Running time: 1:47:25 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *