মিউ নাটক ডাউনলোড লিংক – Meu Natok Download Link

মিউ নাটক

আতিক জামান পরিচালিত নাটক ‘মিউ’ ৫ মার্চ ২০২৬ তারিখে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে বেশ কৌতূহল দেখা যাচ্ছে। অনেকেই ইন্টারনেটে ‘মিউ মুভি ডাউনলোড’ লিখে নাটকটি খুঁজছেন। কারণ এটি মূলত একটি ওয়েব ফিল্ম, যার দৈর্ঘ্য ১ ঘণ্টারও বেশি।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এখানে তিনি ‘রাহা’ চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি মূলত রাহা ও তার প্রিয় পোষা বিড়াল ‘মিউ’কে ঘিরে আবর্তিত হয়েছে। এই বিড়ালকে কেন্দ্র করে রাহার জীবনে নানা নাটকীয় ঘটনা ঘটে, যা দর্শকদের আবেগাপ্লুত করতে পারে।

নাটকের প্রেক্ষাপট:

একদিন ঘুম থেকে উঠে রাহা তার প্রিয় পোষা বিড়াল মিউকে পাশে পায় না। তাই সে ঘরের ভেতর, বারান্দা, ছাদ—সব জায়গায় খুঁজে দেখে। কিন্তু কোথাও মিউকে পায় না। এরপর সে বাইরে গিয়ে রাস্তায়, গলিতে এবং দোকানের সামনে খোঁজ করে। প্রতিবেশীদের কাছেও জিজ্ঞেস করে। তবুও সে মিউকে খুঁজে পাওয়া যায় না। মিউকে খুঁজে না পেয়ে রাহা ভেঙ্গে পড়ে।

মিউকে খুঁজে পাওয়ার আশায় রাহা ফেসবুকে মিউর নিখোঁজ হওয়ার একটি পোস্ট দেয়। শুধু তাই নয়, সে মিউর ছবি দিয়ে পোস্টারও বানায় এবং আশেপাশের দেয়ালে সেগুলো লাগিয়ে দেয়।

কয়েকদিন পর একজন ব্যক্তি ফোন করে জানায়, মিউয়ের মতো দেখতে একটি বিড়াল গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। খবরটি শুনে রাহা তাড়াতাড়ি সেখানে যায়। কিন্তু সে পৌঁছানোর আগেই বিড়ালটিকে কবর দিয়ে দেয়। তখন রাহা মাটি খুঁড়ে মিউকে দেখতে চায়। ঠিক সেই সময় তাদের বাড়ির কাজের মেয়ে শিউলি জানায়, এটি মিউ নয়। কারণ মিউকে রাহার বড় ভাই রাফি আগেই বিক্রি করে দিয়েছে। এই কথা শুনে রাহা খুব অবাক হয়ে যায়।

মিউ ছিল একটি দামি পার্সিয়ান বিড়াল। তাই তার যত্ন নিতে অনেক টাকা খরচ হতো। এদিকে রাহার বাবা অনেকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। ফলে সংসারের সব দায়িত্ব এসে পড়ে রাফির ওপর। একদিন হঠাৎ তার বাবার ওষুধ কেনার জন্য জরুরি টাকার প্রয়োজন পড়ে। কিন্তু রাফির কাছে কোনো টাকা ছিল না। আর ওষুধ না খাওয়ালে তার বাবা আরও অসুস্থ হয়ে পড়বে। এই কঠিন পরিস্থিতিতে রাফি বাধ্য হয়ে মিউকে বিক্রি করে দেয়।

এই সত্য জানার পর রাহা খুব কষ্ট পায়। কিন্তু সে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক মিউকে আবার ফিরিয়ে আনবে। তাই সে আবার মিউর ছবি ও ভিডিও পোস্ট করতে শুরু করে। কিছুদিন পর এক ব্যক্তি জানায়, তার কাছে এমন একটি বিড়াল আছে। এই খবর শুনে রাহা আর দেরি করে না। সে দ্রুত সেই লোকটির বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে, এক বৃদ্ধ লোক মিউকে কোলে নিয়ে বসে আছেন।

কথা বলতে গিয়ে রাহা জানতে পারে, বৃদ্ধ লোকটির এই পৃথিবীতে আর কেউ নেই। তিনি একাই থাকেন, আর মিউই এখন তার একমাত্র সঙ্গী। সব শুনে রাহা বুঝতে পারে, বৃদ্ধ লোকটির কাছে মিউ খুব গুরুত্বপূর্ণ। তাই সে মিউকে আর নিজের সঙ্গে নিয়ে আসে না। বরং মিউকে সেই বৃদ্ধ মানুষের কাছেই রেখে আসে।

মিউ নাটক ডাউনলোড লিংক

Meu Natok Download Link
Language: Bangla
Video Size: 581.5 MB
Video Quality : Web-DL
Running time: 01:07:55 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *