৯ এপ্রিল ২০২৬ সালে মুক্তি পায় জ্ঞানী গনি ৪, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় ১৪ মে ২০২৬ সালে মুক্তি পেয়েছে ‘জ্ঞানী গনি ৫’। আগের পর্বের মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন।
নাটকের প্রেক্ষাপট:
একদিন হঠাৎ এক রহস্যময়ী নারী এসে উপস্থিত হয় গনির বাড়িতে। বাড়িতে পা রেখেই সে নিজেকে গনির স্ত্রী বলে পরিচয় দেয়। তার এই পরিচয় মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। চারদিকে শুরু হয় কানাঘুষা, কৌতূহল আর বিস্ময়। কিন্তু সবার অবাক হওয়া যেন আরও বাড়িয়ে দেয় গনি নিজেই। সে স্পষ্ট জানিয়ে দেয়, ওই নারীকে সে চেনে না।
এরপর গ্রামের মাতব্বর ও প্রতিবেশীরা মেয়েটির কাছে বিয়ের কাবিননামা দেখতে চান। মেয়েটি জানায়, কাবিননামা তার বাড়িতে রাখা আছে। তখন মাতব্বর তাকে সেই কাগজ নিয়ে আসতে বলেন। কিন্তু মেয়েটি কোনোভাবেই গনির বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না। পরিস্থিতি সামাল দিতে তাকে সেই রাতটা গনির বাড়িতেই থাকার অনুমতি দেওয়া হয়।
পরদিন সকালে গ্রামের মাতব্বর ও প্রতিবেশীরা আবার গনির বাড়িতে আসে। তখন গনি সবার সামনে মেয়েটিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে। তাহলে কি সত্যিই গনি গোপনে দ্বিতীয় বিয়ে করেছে? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্যময় পরিকল্পনা? সত্য জানতে এখনই দেখে নিন নাটকটি।
জ্ঞানী গনি ৫ নাটক ডাউনলোড লিংক
Gyani Goni 5 Natok Download Link
Language: Bangla
Video Size: 590.2 MB
Video Quality : Web-DL
Running time: 00:44:10 Hours







Leave a Reply