জ্ঞানী গনি ৪ নাটক ডাউনলোড লিংক – Gyani Goni 4 Natok Download Link

জ্ঞানী গনি ৪ নাটক

জ্ঞানী গনি ৪ একটি হাস্যরসাত্মক নাটক, যা ৯ এপ্রিল ২০২৬ সালে মুক্তি পেয়েছে। এই নাটকটি পরিচালনা করেছেন এমরান ইমন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, যিনি এর আগের তিনটি পর্বসহ জ্যাকপট এবং কাঁটা ২ নাটকে অভিনয় করেছেন। এই পর্বে তার স্ত্রীর ভূমিকায় আবারও অভিনয় করেছেন সাবনাম ফারিয়া।

নাটকের প্রেক্ষাপট:

গনির শান্ত-সাধারণ গ্রামে একদিন হঠাৎ আগমন ঘটে নিমাই নামের এক ব্যক্তির। গ্রামে পা রেখেই সে নিজের বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের দাবি করতে শুরু করে। নিজের জ্ঞান ও বুদ্ধির গরিমা দেখিয়ে সে যেন সবাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

নিমাইয়ের এই অহংকারের কথা শুনে গনির গ্রামের দুইজন ব্যক্তি সিদ্ধান্ত নেয়, তারা গনিকে নিমাইয়ের সাথে বুদ্ধির লড়াইয়ে নামবে। সেই উদ্দেশ্যে তারা নিমাইয়ের গ্যারেজে যায় এবং গনিকে এই লড়াইয়ে অংশ নিতে অনুরোধ জানায়। কিন্তু গনি স্বভাবতই শান্ত ও বিনয়ী মানুষ। সে অযথা তর্ক-বিতর্ক বা জ্ঞানের লড়াইয়ে জড়াতে চায় না। তাই সে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে।

তবে নিমাই এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। গনিকে যেকোনোভাবে এই লড়াইয়ে নামাতে সে সরাসরি গনির বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে গনির স্ত্রীকে অনুরোধ করে, যেন তিনি গনিকে নিমাইয়ের সাথে বুদ্ধির লড়াইয়ে অংশ নিতে রাজি করান। কিন্তু গনির স্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, গনি এমন কোনো প্রতিযোগিতায় যেতে আগ্রহী নয়।

এ সময় গনির ছোট ছেলে তপু সামনে এসে বলে, সে চাইলে তার বাবাকে বোঝাতে পারে। তবে তার জন্য তাকে কিছু দিতে হবে। নিমাই এই প্রস্তাবে রাজি হয়ে তপুকে ২০ টাকা দেয়। টাকা হাতে পেয়ে তপু সেখান থেকে দ্রুত সরে পড়ে। তখন গনির স্ত্রী হেসে নিমাইকে বলেন, আমার ছেলে তার বাবাকে কিছুই বলবে না। আপনি শুধু শুধু তাকে টাকা দিয়ে দিলেন।

এই ঘটনায় কিছুটা বিব্রত হলেও নিমাই তার উদ্দেশ্য থেকে সরে দাঁড়ায় না। বরং গনিকে হারানোর নতুন কৌশল খুঁজতে সে গ্রামের চেয়ারম্যানের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে গনিকে কিভাবে জব্দ করা যায়, তা নিয়ে নতুন পরিকল্পনা করতে থাকে।

শেষ পর্যন্ত নিমাই ও গ্রামের লোকজন মিলে কী পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার ফলাফল কী হয়? তা জানতে হলে দেখতে হবে জনপ্রিয় নাটক ‘জ্ঞানী গনি ৪’।

জ্ঞানী গনি ৪ নাটক ডাউনলোড লিংক

Gyani Goni 4 Natok Download Link
Language: Bangla
Video Size: 643.4 MB
Video Quality : Web-DL
Running time: 00:47:17 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *