আদালত ও একটি মেয়ে ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Adalat O Ekti Meye Web Series Download Link

আদালত ও একটি মেয়ে ওয়েব সিরিজ

‘আদালত ও একটি মেয়ে’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সিরিজটি ২০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এটি তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। এর আগে তিনি জিও পাগলা, জামাই বদলসহ আরো অনেক মুভিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।

ওয়েব সিরিজের প্রেক্ষাপট:

জয়িতা একজন আত্মবিশ্বাসী ও পরিশ্রমী নারী। তিনি একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করেন। নিজের দক্ষতা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি কর্মক্ষেত্রে সম্মান অর্জন করেছেন। একদিন অফিসের একটি পার্টিতে তিনি তাঁর বসের বাড়িতে যান। কিন্তু সেই পার্টিতে তিনি তাঁর বসের হাতে যৌন হয়রানির শিকার হন। এই ঘটনা তাঁর জীবনে গভীর আঘাত হানে। তবে তিনি চুপ করে থাকেননি। তিনি সাহস নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর এই কঠিন লড়াইয়ে পাশে থাকেন কেবল তাঁর বাবা।

পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযোগের ভিত্তিতে জয়িতার বসকে গ্রেফতার করে। তবে অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করেন। এর মধ্যেই জয়িতা অফিসের অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা রাজদীপের বাড়িতে যান। সেখানে রাজদীপের স্ত্রী সেবন্তী জয়িতার পাশে দাঁড়ান এবং তাঁকে সমর্থন দেন। 

এরপর মামলাটি আদালতে যায়। কিন্তু পার্টির শেষ মুহূর্তের স্মৃতি স্পষ্ট মনে না থাকায় জয়িতা কিছুটা সমস্যায় পড়েন। তবে ধীরে ধীরে তাঁর মনে কিছু অস্পষ্ট স্মৃতি ফিরে আসে। সেই স্মৃতিগুলোই তাঁকে ঘটনার সত্য জানতে সাহায্য করে। সেবন্তীর সহযোগিতায় অবশেষে আসল অপরাধী চিহ্নিত হয় এবং ধরা পড়ে। এই ঘটনা প্রমাণ করে যে সাহস আর সত্যের উপর ভরসা থাকলে একদিন না একদিন ন্যায়বিচার অবশ্যই পাবে।

আদালত ও একটি মেয়ে ওয়েব সিরিজ ডাউনলোড লিংক

Adalat O Ekti Meye Web Series Download Link
Language: Bangla
Video Size: 1.24 GB
Video Quality : Web-DL
Running time: 02:27:16 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *