১২ সেপ্টেম্বর ২০২৫-এ বাংলা ওটিটিতে মুক্তি পেয়েছে ‘নয়া নোট’। অনেকে একে নাটক বললে, তবে এটি আসলে একটি পূর্ণাঙ্গ ওয়েব ফিল্ম। গল্পটি এক তরুণ ও এক ভিক্ষুককে ঘিরে তৈরি, যেখানে জীবনের কঠিন বাস্তবতা ও মানবিক সম্পর্কের ভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও নাসির উদ্দিন খান। তাঁদের সঙ্গে আরও অভিনয় করেছেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যা পুরো গল্পটিকে দিয়েছে এক অনন্য মাত্রা।
নাটকের প্রেক্ষাপট:
গল্পের শুরু দেখা যায় এক বুড়ো ভিক্ষুককে। যে জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছে রাস্তায়, মানুষের সহানুভূতির উপর ভর করে। পুরনো, ছেঁড়া টাকার প্রতি তার ছিল মৃদু অবজ্ঞা; কিন্তু যখনই কেউ তাকে একদম নতুন, চকচকে নোট দিত, তার মুখে ফুটে উঠত শিশুর মতো এক নিষ্পাপ হাসি।
এই সময় গল্পে প্রবেশ করে রেহান নামের এক তরুণ। যে সদ্য প্রোমোশন পাওয়ার আশা হারিয়েছে। অসুস্থ বাবাকে দেখতে গ্রামে ফেরার পথে তার মনে ভেসে ওঠে বাবার শেখানো জীবনের কঠিন পাঠ—সত্য পথে থেকো, তবেই মানুষ হবে।
এই নীতিতেই বিশ্বাসী রেহান প্রেমিকার বাবার দেওয়া আরামদায়ক চাকরির প্রস্তাবও ফিরিয়ে দেয়, কারণ সে নিজের সম্মান বিকিয়ে দিতে চায় না।
এক বিকেলে, চায়ের দোকানে বসে থাকতে থাকতে রেহানের সামনে আসে সেই ভিক্ষুক। প্রতিদিন দু’জনের গল্প হয়, রেহান মাঝে মাঝে তাকে সাহায্য করে নতুন নোট দিয়ে। ধীরে ধীরে এক নিঃস্ব বৃদ্ধ ও এক নীতিবান যুবকের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত, কিন্তু গভীর বন্ধুত্ব।
কিন্তু হঠাৎ করেই জীবনের মোড় ঘুরে যায়। রেহানের সত্যবাদিতার কারণে অফিসের বস তাকে অপছন্দ করতে শুরু করে এবং একসময় সে চাকরি হারায়। জীবিকা চালানোর জন্য রেহান কাজ নেয় একটি রেস্টুরেন্টে।
একদিন, সেই রেস্টুরেন্টের দরজা দিয়ে প্রবেশ করে সেই ভিক্ষুক। কিন্তু এবার তার পরনে ছেঁড়া কাপড় নয়, বরং দামি পোশাক। পাশে তার স্ত্রী ও কন্যা। রেহান অবাক হয়ে যায়, কারণ সেই মেয়েটিই তার প্রিয়তমা! এরপর কী ঘটে? জানতে দেখুন নাটক ‘নয়া নোট’।
নয়া নোট নাটক ডাউনলোড লিংক
Noya Note Natok Download Link
Language: Bangla
Video Size: 1 GB
Video Quality : Web-DL
Running time: 01:13:31 Hours
নয়া নোট নাটক সবচেয়ে দ্রুত ডাউনলোডের জন্য প্রথম লিংকটি ব্যবহার করুন। যদি প্রথম লিংক কাজ না করে, তাহলে Generate New Link (Google Drive) থেকে নয়া নোট নাটক ডাউনলোড করতে পারেন। সেখানে পাবেন আরও তিনটি বিকল্প লিংক।







Leave a Reply