শিকারি একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র, যা ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তার বিপরীতে রয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও দুই দেশের বহু পরিচিত ও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মুভির প্রেক্ষাপট:
কলকাতার এক স্থানে হঠাৎ কিছু নিখোঁজ শিশুর কঙ্কাল পাওয়া যায়। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় জজ রুদ্র চৌধুরীর ওপর। রুদ্র চৌধুরী একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ। তিনি অপরাধীদের শাস্তি দিতে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত। তাই মামলাটি তাঁর হাতে পড়তেই হত্যাকারীরা ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে।
তারা নিজেদের বাঁচাতে রুদ্র চৌধুরীকে মেরে ফেলার পরিকল্পনা করে। কিন্তু ভারতের কোনো কন্ট্রাক্ট কিলারকে ব্যবহার করলে ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই তারা বাংলাদেশের কন্ট্রাক্ট কিলার সুলতানকে এই দায়িত্ব দেয়।
সুলতান রুদ্র চৌধুরীকে গুলি করে হত্যার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এরপর সুলতান কাজের লোক সেজে রুদ্র চৌধুরীর বাড়িতে প্রবেশ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। তবে এবারও সে ব্যর্থ হয়। শেষমেশ পুরো পরিবারকে বোমা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করে। কিন্তু তার এই পরিকল্পনাও সফল হয় না।
এরই মধ্যে চুটকি সুলতানকে সন্দেহ করতে শুরু করে। তখন সুলতান চুটকি বলে সে রাঘব। রাঘব হলো রুদ্র চৌধুরীর একমাত্র ছেলে। যে একদিন ঘটনাচক্রে বাবার হাতে গুলি করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। এই কথা শুনে চুটকি তাকে বিশ্বাস করে এবং নিজের সন্দেহের কথা পুলিশকে জানায় না।
সুলতান কি সত্যিই রুদ্র চৌধুরীর ছেলে, নাকি নিজেকে বাঁচাতে এই মিথ্যা গল্প বানিয়েছে? এই রহস্যের উত্তর জানতে হলে পুরো চলচ্চিত্রটি দেখতে হবে।
শিকারি মুভি ডাউনলোড লিংক
Shikari Movie Download Link
Language: Bangla
Video Size: 1.55 GB
Video Quality : Web-DL
Running time: 02:56:10 Hours







Leave a Reply