‘মনের মত মন’ একটি রোমান্টিক নাটক, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাকিব সিদ্দিক ও আরোহী মিম। নাটকটি পরিচালনা করেছেন হাসান মেহেদী। ভালোবাসা, প্রতারণা এবং প্রতিশোধের জটিল আবেগঘন দ্বন্দ্বকে কেন্দ্র করে এর গল্প গড়ে উঠেছে। ২০২৫ সালের ১৪ জুন নাটকটি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
নাটকের প্রেক্ষাপট:
কাহিনী শুরু হয় একটি কলেজকে কেন্দ্র করে। এই কলেজে কিছুদিন পরপরই সেলিম তালুকদার ও সোহেল তালুকদারের দলের মধ্যে মারামারি লেগেই থাকে। সেলিম তালুকদারের ডানহাত হিসেবে পরিচিত এই কলেজেরই ছাত্র তন্ময়। যে মাদক পাচারসহ নানা অপকর্মে তাকে সাহায্য করে।
একদিন কলেজে রাইমা নামে নতুন একটি মেয়ে আসে। কলেজের সিনিয়র ও সহপাঠীরা তাকে র্যাগিং করতে শুরু করে। র্যাগিংয়ের হাত থেকে বাঁচতে রাইমা তন্ময়ের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু তন্ময়ের বন্ধুরা তাকে দেখা করতে না দিয়ে অপমান করে তাড়িয়ে দেয়।
পরের দিন রাইমা শহুরে মেয়েদের মতো সাজগোজ করে কলেজে আসে এবং তন্ময়কে প্রেমের প্রস্তাব দেয়। তন্ময়ও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তন্ময়ের প্রভাব খাটিয়ে রাইমা পুরো কলেজে র্যাগিং শুরু করে।
কিছুদিন পর এক ধনী পরিবারের ছেলের সঙ্গে রাইমার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে তন্ময় রাইমাকে অনেক বকাবকি করে। তবুও রাইমা ওই ছেলেটির সঙ্গে যোগাযোগ চালিয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তন্ময় রাইমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাইমা বিয়েতে রাজি হয় না, কারণ তন্ময়ের আর্থিক অবস্থা ভালো নয়।
এই ঘটনা পর তন্ময় একটি বড় মাদক চুক্তি করতে যায়। তখন পুলিশ মাদকসহ তাকে গ্রেপ্তার করে। ঠিক সেই সময় রাইমা সেখানে উপস্থিত হয়। তখনই তন্ময় জানতে পারে, রাইমা তাকে কখনোই ভালোবাসেনি। এমনকি পুলিশকে খবর সে নিজেই দিয়েছে। এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে তন্ময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে রাইমাকে গুলি করে মেরে ফেলে।
মনের মত মন নাটক ডাউনলোড লিংক
Moner Moto Mon Natok Download Link
Language: Bangla
Video Size: 706 MB
Video Quality : Web-DL
Running time: 00:50:27 Hours







Leave a Reply