দ্য জাঙ্গল বুক একটি ইংরেজি মুভি, যা ২০১৬ সালে মুক্তি পায়। বর্তমানে মুভিটি বাংলা ভাষায়ও দেখা যায়। এটি পরিচালনা করেছেন জন ফ্যাভরু এবং চিত্রনাট্য লিখেছেন জাস্টিন মার্কস। এই মুভিতে নীল শেঠি একজন এতিম মানব শিশু মোগলির ভূমিকায় অভিনয় করেছেন।
মুভির প্রেক্ষাপট:
মোগলি ছিল একজন এতিম বালক। সে ছোটবেলা থেকেই একদল নেকড়ের সঙ্গে গভীর জঙ্গলে বাস করত। নেকড়ের দলই ছিল তার পরিবার, আর জঙ্গলই ছিল তার ঘর। তারা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছিল।
একদিন জঙ্গলের সব প্রাণী একসঙ্গে জলপান করার জন্য নদীর ধারে যায়। ঠিক সেই সময় সেখানে শের খান নামের এক বাঘ এসে হাজির হয়। তার আগমনে পুরো সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শের খান সবাইকে ভয় দেখায় এবং মোগলিকে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনার পর নেকড়েদের মধ্যে মোগলিকে নিয়ে তীব্র ঝগড়া শুরু হয়।
নেকড়েদের মধ্যে এই বিভেদ দেখে মোগলি খুব কষ্ট পায়। সে বুঝতে পারে, তার জন্যই তার পরিবার বিপদের মুখে পড়ছে। তাই নেকড়েদের বাঁচাতে সে জঙ্গল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মোগলির এই সিদ্ধান্তে সবাই দুঃখ পেলেও তাকে তারা আটকায় না।
মোগলিকে নিরাপদে মানুষ সমাজে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় বাঘিরা নামের একটি কালো চিতাবাঘ। সে মোগলিকে একটি গ্রামের কাছে রেখে আসতে যায়। কিন্তু পথে শের খান তাদের ওপর হামলা করে। তখন সেখানে একদল মহিষ উপস্থিত ছিল। শের খানের ভয়ে মহিষরা সেখান থেকে পালিয়ে যায়। তখন মোগলিও মহিষদের সঙ্গে মিশে পালিয়ে যায়।
এরপর জঙ্গলে একা চলতে গিয়ে মোগলির সঙ্গে দেখা হয় কা নামের এক অজগরের। কা ধূর্ততার সঙ্গে মোগলিকে গিলে ফেলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বাল্লু নামের এক বাদামী ভাল্লুক এসে মোগলিকে বাঁচিয়ে নেয়। বাল্লুর সাহায্যে মোগলি নতুন এক বন্ধুকে পায়। কৃতজ্ঞতাস্বরূপ মোগলি বাল্লুর জন্য মধু সংগ্রহ করে আনে এবং তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয়।
অন্যদিকে, শের খান যখন জানতে পারে যে মোগলি পালিয়ে গেছে। তখন সে প্রচণ্ড রেগে যায়। তার রাগ এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সে নেকড়েদের নেতা আকেলাকে মেরে ফেলে। এতেও তার প্রতিশোধের আগুন নেভে না। সে আবার নতুন করে মোগলিকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করে। এইভাবেই মোগলির জীবন জঙ্গলের নানা বিপদ, বন্ধুত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে।
দ্য জঙ্গল বুক বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক
The Jungle Book Bangla Dubbed Movie Download Link
Language: Bangla Dubbed
Video Size: 1.6 GB
Video Quality : Web-Rip
Running time: 01:46:59 Hours







Leave a Reply