‘চিরদিনই তুমি যে আমার ২’ একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন সৌমিক চ্যাটার্জী। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা এবং সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও উর্মিলা মহন্ত। ছবিটি ২০১৪ সালের ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
এই চলচ্চিত্রটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা Vazhakku Enn 18/9–এর পুনর্নির্মাণ, যার পরিচালক ছিলেন বালাজি শক্তিভেল। পাশাপাশি, এটি ‘চিরদিনই তুমি যে আমার‘ মুভির একটি আধ্যাত্মিক সিক্যুয়েল হিসেবেও বিবেচিত। এই চলচ্চিত্রটি আবার তামিল সিনেমা Kaadhal–এর রিমেক ছিল।
মুভির প্রেক্ষাপট:
জ্যোতি নামের এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপ করে গুরুতর আহত করা হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তখন একদিকে চিকিৎসকেরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলেন। অন্যদিকে পুলিশ ও গণমাধ্যম ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে। পুলিশ জ্যোতির মায়ের কাছে জানতে চায়, তিনি কাউকে সন্দেহ করেন কি না। জ্যোতির মা তখন ভানু নামের এক যুবকের কথা বলেন, যে নাকি প্রায়ই তার মেয়েকে বিরক্ত করত।
পুলিশ ভানুকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশির সময় তার মানিব্যাগে জ্যোতির একটি ছবি পায়। এ বিষয়ে জানতে চাইলে ভানু জানায়, সে জ্যোতিকে ভালোবাসে। কিন্তু কখনো সাহস করে নিজের অনুভূতির কথা বলতে পারেনি। সে একটি দোকানে কাজ করে। আর প্রতিদিন জ্যোতি তার মায়ের সঙ্গে সেই দোকানের সামনে দিয়ে যেত। সে দূর থেকেই জ্যোতিকে ভালোবেসে এসেছে।
এদিকে শ্রেয়া থানায় এসে রাজ নামের এক যুবকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে। শ্রেয়ার ধারণা, আসলে রাজ তাকে লক্ষ্য করেই অ্যাসিড হামলা করতে এসেছিল। কিন্তু ভুলবশত জ্যোতি সেই হামলার শিকার হয়। শ্রেয়া জানায়, রাজের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। একসময় রাজ গোপনে তার ভিডিও ধারণ করে, যা জানতে পেরে শ্রেয়া সম্পর্ক ছিন্ন করে দেয়। তাই রাজ এর আগেও তার ওপর হামলার চেষ্টা করেছিল।
ঘটনার দিন রাজ ভেবেছিল, শ্রেয়া বাড়িতে একা আছে। কিন্তু শ্রেয়ার বাবা-মা তার দেখাশোনার জন্য জ্যোতিকে সেখানে রেখে গিয়েছিলেন। সেদিন দরজা খুলেছিল জ্যোতি, আর তখনই রাজ তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে।
তদন্তের একপর্যায়ে পুলিশ রাজকে গ্রেফতার করে। কিন্তু রাজের মা ঘুষ দিয়ে মামলাটি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করে। পুলিশ ভানুকে দোষ স্বীকার করতে চাপ দেয়। প্রথমে ভানু রাজি না হলেও, জ্যোতির চিকিৎসার সমস্ত খরচ বহনের প্রতিশ্রুতি দিলে সে দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। ফলে ভানুর ১০ বছরের কারাদণ্ড হয়।
একদিন রাজের এক বন্ধু তার সঙ্গে দেখা করতে এসে পুরো সত্য ঘটনা জানতে পারে। পরে সে সব কথা জ্যোতিকে জানিয়ে দেয়। সত্য জানার পর ক্ষোভে ও প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা জ্যোতি সেই পুলিশ কর্মকর্তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে। এ ঘটনার জন্য জ্যোতিরও ১০ বছরের কারাদণ্ড হয়। তবে শেষ পর্যন্ত ভানু মুক্তি পায় এবং রাজকে তার অপরাধের জন্য পুনরায় গ্রেফতার করা হয়।
চিরদিনই তুমি যে আমার ২ ফুল মুভি ডাউনলোড লিংক
Chirodini Tumi Je Amar 2 Full Movie Download Link
Language: Bangla
Video Size: 1.51 GB
Video Quality : Web-DL
Running time: 02:21:44 Hours







Leave a Reply