গাইয়া নাটক ডাউনলোড লিংক – Gaiyan Natok Download Link

গাইয়া নাটক

বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একটি রোমান্টিক নাটকের নাম হল ‘গাঁইয়া’। এটি বিশ্বজিৎ চৌধুরীর গল্প অবলম্বনে নির্মাণ করেছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খায়রুল বাসার। তাদের পাশাপাশি এই নাটকে আরও অনেক দক্ষ অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

নাটকের প্রেক্ষাপট:

মামুন একজন দক্ষ শেফ হওয়ার প্রশিক্ষণ নিতে গ্রাম ছেড়ে শহরে আসে। শহরে এসে থাকার জন্য তার স্থায়ী কোনো জায়গা ছিল না। তাই সে রুমকিদের বাড়িতে অতিথি হিসেবে থাকাতে আসে। কিন্তু রুমকি একদিন ছোট একটি বিষয়কে কেন্দ্র করে মামুনকে অপমান করে। এই আচরণে মামুন খুব কষ্ট পায়। তাই সে তার বন্ধু সোহাগের বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুমকির বাবা মামুনকে যেতে দিতে রাজি হন না।

কিছুদিন পর মামুন এবং রুমকি একসাথে বাইরে বের হয়। সেই সময় রুমকি কোনোভাবে নেশা করে ফেলে। নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে রুমকির বাবা দ্রুত থানায় গিয়ে তাদের দুজনকে ছাড়িয়ে আনেন। কিন্তু নিজের দোষ ঢাকতে রুমকি তার বাবাকে বলে, মামুনই তাকে নেশা করতে উৎসাহ দিয়েছিল। এই কথা শুনে রুমকির বাবা খুবই রাগান্বিত হয়ে যান। তিনি সত্যতা যাচাই না করেই মামুনকে দোষী মনে করেন এবং তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন।

মামুনকে নিয়ে যেতে তার বন্ধু সোহাগ রুমকিদের বাড়িতে আসে। সেই সময় রুমকির সঙ্গে সোহাগের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সাথে সাথে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। মামুন বিষয়টি বুঝতে পারলেও সে তাদেরকে কিছুই বলে না। সে নীরবে সবকিছু মেনে নেয়।

একদিন সোহাগ মামুনকে জানায়, রুমকি তার বাসায় আসবে এবং তারা কিছু সময় একসাথে কাটাবে। তাই সে মামুনকে কিছু সময়ের জন্য বাইরে ঘুরে আসতে বলে। বন্ধুর কথা রাখতে মামুন চুপচাপ রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। কিন্তু ছাদে দাঁড়িয়ে তার মন অস্থির হয়ে ওঠে। সে বারবার কল্পনা করতে থাকে সোহাগ এবং রুমকি একসাথে সময় কাটাচ্ছে। এই ভাবনাগুলো তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। আর সেই অস্থিরতা সামলাতে না পেরে সে দ্রুত রুমে ফিরে আসে।

রুমে ঢুকে মামুন দেখে, রুমকি একটি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তার মুখে শান্ত এক হাসি। মামুনকে দেখে রুমকি এগিয়ে এসে তার হাতে একটি গোলাপ দেয়। তখন মামুন বুঝতে পারে, রুমকি আসলে তাকে ভালোবাসে। সোহাগ আর রুমকি এতদিন শুধু অভিনয় করছিল, তাকে জ্বালানোর জন্য।

গাইয়া নাটক ডাউনলোড লিংক

Gaiyan Natok Download Link
Language: Bangla
Video Size: 269.6 MB
Video Quality : Web-DL
Running time: 00:35:54 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *