হারুন রুশো পরিচালিত নাটক ‘অমানুষের ভিড়ে‘ গত ৪ জুন বঙ্গ-এ মুক্তি পেয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন জাহের আলভি, মুকিত জাকারিয়া, আফরিন জাহানসহ আরও অনেকে। এর চিত্রগ্রহণ করেছেন সুজন মাহমুদ ও হাসানুজ্জামান রাজীব।
নাটকের প্রেক্ষাপট:
এক অদ্ভুত স্বপ্ন দেখে বিচলিত হয়ে ঘুম ভাঙে মাসুদের। এরপর সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু ঘুষ দিয়ে চাকরি নিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রাগ করে মাসুদের প্রেমিকা সেখান থেকে চলে যায়।
বাড়িতে ফিরে মাসুদ জানতে পারে, তার বোন আসছে। তাই সে মাংস কিনতে বাজারে যায়। সেখানে দোকানদার তাকে কম মাংস দেয়। এই অন্যায় দেখে মাসুদ প্রতিবাদ করে। কিন্তু অন্য ক্রেতারা তার এই প্রতিবাদে বিরক্ত হয়ে ওঠে।
এরপর মাসুদ টিউশনি পড়াতে যায়। সেখানেও তার সততার কারণে টিউশনিটি হাতছাড়া হয়ে যায়। বাড়ি ফেরার পথে সে কিছু লোককে ফলে কেমিক্যাল মেশাতে দেখে। বিষয়টি দেখে মাসুদ হ্যান্ড মাইক নিয়ে জনগণকে সচেতন করতে শুরু করে। এজন্য কিছু লোক মাসুদকে মারধর করে। খবর পেয়ে তার প্রেমিকা তাকে দেখতে আসে।
এরপর কেটে যায় দুই বছর। এরই মধ্যে মাসুদের প্রেমিকার বিয়ে অন্যত্র হয়ে যায়। আর সমাজের অবিচার ও মানুষের উদাসীনতায় মানসিকভাবে ভেঙে পড়ে মাসুদ। সবাই তাকে পাগল বলতে শুরু করলেও, সে এখনও হ্যান্ড মাইক হাতে মানুষকে সচেতন করে চলেছে।
অমানুষের ভিড়ে নাটক ডাউনলোড লিংক
Omanusher Bhire Natok Download Link
Language: Bangla
Video Size: 517.3 MB
Video Quality : Web-DL
Running time: 00:38:56 Hours






Leave a Reply