১৪ মে ২০২৬ তারিখে iScreen-এ মুক্তি পেয়েছে নাটক ‘সুতোয় বাঁধা জীবন‘। গার্মেন্টস কারখানার শ্রমিকদের জীবনসংগ্রাম ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবির। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী মৌ ও আশিক রহমান। পাশাপাশি আরও অনেক শিল্পী বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
নাটকের প্রেক্ষাপট:
আকাশ একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। টানা এক সপ্তাহ ধরে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত ওভারটাইম করানো হচ্ছিল। অথচ তিন মাস ধরে তাদের বেতন বকেয়া পড়ে আছে। শুধু তাই নয়, শ্রমিকদের ঠিকমতো খাবার খাওয়ার সময়ও দেওয়া হতো না। এই অন্যায়ের বিরুদ্ধে আকাশ প্রতিবাদ ও আন্দোলন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিষয়টি ফ্যাক্টরির ম্যানেজারের কানে পৌঁছে যায়। তখন ম্যানেজার গোপনে আকাশের ক্ষতি করার পরিকল্পনা করে।
এদিকে একদিন ফ্যাক্টরিতে মালিকের ছেলে আসে। শ্রমিকদের ওপর এমন অমানবিক নির্যাতনের কথা জানতে পেরে সে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এতে ম্যানেজার আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রতিশোধ নিতে সে শ্রমিক ও মালিকের ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আকাশ সাহসিকতার সঙ্গে একে একে সবাইকে উদ্ধার করতে থাকে। নিজের জীবনের কথা না ভেবে সে শ্রমিকদের এবং মালিকের ছেলেকে নিরাপদে বের করে আনে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে বাঁচাতে গিয়ে আকাশ নিজে আর বাঁচতে পারেনি। তার আত্মত্যাগের মধ্য দিয়েই কাহিনির সমাপ্তি ঘটে।
সুতোয় বাঁধা জীবন নাটক ডাউনলোড লিংক
Sutoy Badha Jibon Natok Download Link
Language: Bangla
Video Size: 827.7 MB
Video Quality : Web-DL
Running time: 00:45:46 Hours







Leave a Reply