‘সর্দারবাড়ির খেলা’ একটি বাংলাদেশি নাট্য চলচ্চিত্র, যা ২০২৬ সালের ৮ মে মুক্তি পেয়েছে। ২০২২–২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, জিয়াউল রোশান, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। চলচ্চিত্রটির মূল কাহিনি আবর্তিত হয়েছে বাংলার প্রাচীন লোকজ ঐতিহ্য লাঠিখেলা এবং লাঠিয়ালদের সংগ্রামী জীবনকে কেন্দ্র করে।
সর্দারবাড়ির খেলা মুভির প্রেক্ষাপট
চলচ্চিত্রটিতে গ্রামীণের লাঠিয়ালদের বর্তমান দুরবস্থার গল্প তুলে ধরা হয়েছে। একসময় সমাজে লাঠিয়ালদের অনেক সম্মান ও কদর ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তি ও নতুন বিনোদনের ভিড়ে লাঠিখেলা ধীরে ধীরে তার জনপ্রিয়তা হারিয়েছে। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত মানুষরা আজ অভাব-অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন।
সিনেমায় জিয়াউল রোশান একজন দক্ষ ও পরিচিত লাঠিখেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন। লাঠিখেলায় পারদর্শী হলেও এই পেশা দিয়ে তার সংসার চলে না। অর্থকষ্টের কারণে একসময় তাকে নিজের ঘরের রান্নার পাতিল ও আসবাবপত্র পর্যন্ত বন্ধক রাখতে হয়।
রোশানের চরিত্রটি আসগর নামের এক ব্যক্তির কাছে ঘরের জিনিসপত্র বন্ধক রাখে। তখন আসগরের কুদৃষ্টি পড়ে রোশানের স্ত্রী তরুলতার ওপর, যে চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। গ্রামীণ সমাজে ক্ষমতা ও টাকার প্রভাব কীভাবে একজন সৎ লাঠিয়ালের পরিবারকে সংকটে ফেলে, তা সিনেমাটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
একনজরে সর্দারবাড়ির খেলা মুভির বিবরণ
- পরিচালক: রাখাল সবুজ (এটি পরিচালকের প্রথম চলচ্চিত্র)
- কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ: আনন জামান
- প্রযোজনা কোম্পানি: মৃত্তিকা ছবিঘর
- সুরকার: সজিব দাস,শাহরিয়ার রাফাত
- চিত্রগ্রাহক: ফরহাদ হোসেন
- সম্পাদক:তৌহিদ হোসেন চৌধুরী
- কেন্দ্রীয় চরিত্রে: শবনম বুবলী এবং জিয়াউল রোশান
- অন্যান্য প্রধান শিল্পী: শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন প্রমুখ
- মুক্তি তারিখ: ৮ মে, ২০২৬ (শুক্রবার)
সর্দারবাড়ির খেলা মুভি ডাউনলোড লিংক
Sardar Barir Khela Movie Download Link
Language: Bangla
Video Size: 1.98 GB
Video Quality : Web-DL
Running time: 02:18:39 Hours






Leave a Reply