স্মার্ট লজিং মাস্টার নাটক ডাউনলোড লিংক – Smart Lodging Master Natok Download Link

স্মার্ট লজিং মাস্টার নাটক

‘স্মার্ট লজিং মাস্টার’ একটি রোমান্টিক কমেডি নাটক, যা ২০২৫ সালে টফি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। নাটকের মূল চরিত্রগুলোতে খায়রুল বাসার, সুমনা এবং ফারুক আহমেদ অভিনয় করেছেন। তাদের অসাধারণ অভিনয় গল্পটিকে আরও জীবন্ত করে তুলেছে।

নাটকের প্রেক্ষাপট:

আবির ভূঁইয়া কয়েকদিন আগে পড়াশোনা শেষ করেছেন। এখন চাকরি পাওয়ার আশা নিয়ে তিনি শহরের ছোট একটি মেসে থাকেন। প্রতিদিন তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখেন। আর কোনো চাকরি খবর পেলেই সঙ্গে সঙ্গে সিভি পাঠিয়ে দেন। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি কোনো চাকরি জোগার করতে পারেনি।

একদিন হঠাৎ একটি হোম টিউটরের বিজ্ঞাপন দেখেন। চাকরির খুব দরকার হওয়ায় দ্রুত ইন্টারভিউ দিতে যান। ভাগ্যক্রমে, ইন্টারভিউতে সফল হন এবং পরের দিন থেকেই কাজ শুরু করতে বলে। পরের দিন আবির ছাত্রীর বাড়িতে যায়। প্রথম দিনেই লক্ষ্য করেন বাড়ির পরিবেশ কিছুটা অস্বাভাবিক। রাতে খাবারের সময় দেখেন তার জন্য দেয়া সালাদে শুধু লেবু আছে। এতে তিনি একটু অবাক হন।

এরপর রাতে ঘুমাতে গেলে আরেক বিপত্তি। বিছানায় শোয়া মাত্রই সে বুঝতে পারে সেখানে প্রচুর ছারপোকা। এতে তার অস্বস্তি হলেও চাকরি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় না। কারণ এই চাকরিটা তার ভীষণ প্রয়োজন।

আবির জানতে পারেন, এই বাড়িতে আগে যত টিউটর এসে ছিল কেউই ১০ দিনের বেশি টিকতে পারেননি। কারণ ছাত্রীর বাবা সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং টিউটরদের ওপর চাপ দেন। তবুও আবির ধৈর্য ধরে কাজ চালিয়ে যায়।

আবিরের ধৈর্য ও সহনশীলতা দেখে ছাত্রীর বাবা চিন্তিত হয়ে পড়েন। কারণ তিনি চান না কেউ বেশি দিন এখানে কাজ করুক। তাহলে মাস শেষে তাকে বেতন দিতে হবে। তাই তিনি আবিরকে এক মাসের আগেই তাড়ানোর পরিকল্পনা করতে শুরু করেন।

আবির কি এই বাড়িতে টিকে থাকতে পারবে? ছাত্রীর বাবার ষড়যন্ত্র থেকে কি সে নিজেকে রক্ষা করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে হবে “স্মার্ট লজিং মাস্টার” নাটকটি।

স্মার্ট লজিং মাস্টার নাটক ডাউনলোড লিংক

Smart Lodging Master Natok Download Link
Language: Bangla
Video Size: 931.8 MB
Video Quality : Web-DL
Running time: 00:52:17 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *