ভিলেন মুভি ডাউনলোড লিংক – Villain Movie Download Link

ভিলেন মুভি

ভিলেন একটি জনপ্রিয় অ্যাকশনধর্মী চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন বাবা যাদব। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। তার বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও ঋত্বিকা সেন। এই মুভিতে রিয়া চরিত্রে মিমি চক্রবর্তীর অসাধারন অভিনয় করেছেন। এছাড়াও তিনি যোদ্ধা-দ্য ওয়ারিয়র, টোটাল দাদাগিরি, তুফান -এর মতো মুভিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।

মুভির প্রেক্ষাপট:

রাজ নামের এক তরুণ রিয়া নামের একটি মেয়েকে খুব ভালোবাসত। কিন্তু রিয়া তাকে একদমই পছন্দ করত না। তবুও রাজ কখনো আশা ছাড়েনি। সে বারবার সাহস করে নিজের মনের কথা রিয়াকে বলত। তার এই ভালোবাসায় রিয়ার মন গলে যায়। সেও রাজকে ভালোবেসে ফেলে।

একদিন রাজ রিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। তখন রাজের মা জানতে পারেন, রিয়ার আপনজন বলতে কেউ নেই। তাই তিনি রিয়াকে তাদের সঙ্গেই থাকতে বললেন। রিয়াও রাজদের বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। তারপর থেকে তাদের জীবন আনন্দে কাটছিল। কিন্তু সুখের গল্পে হঠাৎ করেই নেমে আসে অন্ধকার। কাজের সূত্রে রিয়াকে বিদেশে যেতে হয়। যাওয়ার সময় রাজকে কথা দিয়েছিল প্রতিদিন যোগাযোগ করবে। কিন্তু বিদেশে গিয়ে অদ্ভুতভাবে রাজের সাথে তার আর কোনো যোগাযোগই হয় না।

বিদেশ থেকে দেশে ফেরার যাত্রাপথে রিয়ার সঙ্গে পরিচয় হয় নিহা। দুজনের মধ্যে দ্রুত বন্ধুত্ব গড়ে ওঠে। দেশে ফিরে নিহা তার বয়ফ্রেন্ড জয়ের সঙ্গে রিয়ার পরিচয় করিয়ে দেয়। জয়কে দেখেই রিয়া অবাক হয়ে যায়। এরপর তাকে রাজ ভেবে হঠাৎ করেই শক্ত করে জড়িয়ে ধরে। কারণ জয় দেখতে একদম রাজের মতো। তবে কিছুক্ষণ পরই রিয়ার ভুল ভাঙে যায়, সে বুঝতে পারে জয় আসলে রাজ নয়।

এরপর রিয়া এয়ারপোর্ট থেকে সোজা চলে যায় রাজদের বাড়িতে। সেখানে পৌঁছে সে জানতে পারে, রাজ নাকি একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে।। খবরটি শুনে রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

তাহলে কি রাজ আর জয় সত্যিই আলাদা দুজন মানুষ? নাকি তারা একই ব্যক্তি, ভিন্ন দুটি পরিচয়ে জীবন কাটাচ্ছিল? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো চক্রান্ত? সব প্রশ্নের উত্তর জানতে দেখুন রোমাঞ্চে ভরপুর চলচ্চিত্র ভিলেন।

ভিলেন মুভি ডাউনলোড লিংক

Villain Movie Download Link
Language: Bangla
Video Size: 1.01 GB
Video Quality : Web-DL
Running time: 02:12:15 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *