বেপরোয়া মুভি ডাউনলোড লিংক – Beporowa Movie Download Link

বেপরোয়া মুভি

‘বেপরোয়া’ একটি বাংলাদেশি অ্যাকশন-কমেডি চলচ্চিত্র, যা ২০১৯ সালে মুক্তি পায়। মুভিটি জাজ মাল্টিমিডিয়া ব্যানারে পরিচালনা করেছেন রাজ চন্দ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ববি হক। এছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, চিকন আলী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা রউফসহ আরও অনেকে। এটি তেলুগু মুভি ‘ব্রুস লি: দ্য ফাইটার’-এর পুনর্নির্মাণ।

মুভির প্রেক্ষাপট:

রুবেল একজন সাহসী তরুণ এবং নামকরা স্টান্টম্যান। তার একজন বড় বোন আছে, যে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে। বোনের স্বপ্ন পূরণ করতে এবং পরিবারের সচ্ছলতার জন্য রুবেল কঠোর পরিশ্রম করে। এমন কি পরিবারের জন্য সে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত ইচ্ছাকেও আড়ালে রাখে।

অন্যদিকে কিরণ একজন সাহসী পুলিশ অফিসারকে বিয়ে করতে চায়। কিন্তু সে তার মনের মতো কোনো পুলিশ অফিসার খুঁজে পায় না। এমন সময় একদিন সে রুবেলকে পুলিশের পোশাকে রাস্তায় মারামারি করতে দেখে। ঘটনাটি সে ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেয়।

ভিডিওটি দেখে রুবেল খুব রেগে যায়। কারণ সে আসলে কোনো পুলিশ অফিসার নয়। তাই বিষয়টি আসল পুলিশের নজরে পড়লে সমস্যায় পড়তে পারে। এই ভয়ে সে কিরণের কাছে যায় তাকে শাসাতে। কিন্তু প্রথম দেখাতেই রুবেল কিরণের প্রেমে পড়ে যায়। ফলে সে নিজের পরিচয় গোপন রেখে কিরণের কাছে একজন পুলিশ অফিসার হিসেবে মিথ্যা পরিচয় দেয়।

এরপর কিরণকে একজন আন্ডারকভার পুলিশ অফিসারের প্রেমিকা ভেবে কয়েকজন গুন্ডা অপহরণ করে নিয়ে যায়। তখন কিরণ রুবেলকে ফোন করে সাহায্য চায়। রুবেল দ্রুত সেখানে পৌঁছে তাকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে। কিন্তু ঠিক সেই সময় ঘটনাস্থলে আসল পুলিশও এসে উপস্থিত হয়।

তাহলে কি এবার রুবেলের মিথ্যা পরিচয় ফাঁস হয়ে যাবে? নাকি সে আবারও কোনো অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেবে? জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি।

বেপরোয়া মুভি ডাউনলোড লিংক

Beporowa Movie Download Link
Language: Bangla
Video Size: 1.04 GB
Video Quality : Web-DL
Running time: 02:34:58 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *