পথের প্যাঁচাল নাটক ডাউনলোড লিংক – Pother Pechal Natok Download Link

পথের প্যাঁচাল নাটক

পথের প্যাঁচাল (Pother Pechal) একটি জনপ্রিয় বাংলা নাটক, যা ৭ মে ২০২৬ তারিখে মুক্তি পেয়েছে। নাটকটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম এবং এর কাহিনী লিখেছেন শিপ্রা দেবনাথ। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বন্নে হাসান, মনির হাসান খান শিমুলসহ আরও অনেক প্রতিভাবান শিল্পী। নাটকটি দর্শকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

নাটকের প্রেক্ষাপট:

গল্পের প্রধান চরিত্র উমা, যিনি একজন নতুন লেখিক। তিনি তার প্রথম বই প্রকাশের জন্য একজন প্রকাশকের কাছে যান। কিন্তু প্রকাশক উপন্যাসটি পড়ে তার কিছু লেখা পরিবর্তন করে দেন। এতে উমা খুব রেগে যান এবং বইটি নিয়েই সেখান থেকে চলে আসেন। সেখান থেকে যাওয়ার পথে তার সেই উপন্যাসটি হারিয়ে যায়।

হারানো উপন্যাসটি খুঁজে পান বায়েজিদ নামে একজন অটোচালক। তিনি বইটি উমার কাছে ফিরিয়ে দেন। তখন উমা বায়েজিদের একটি গানের ভিডিও করেন। পরে উমা ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয় হয়ে যায়। পরে উমা ও তার বস মিলে বায়েজিদকে নিয়ে সেই গানটির আরেকটি ভিডিও তৈরি করেন।

প্রথমদিকে ভিডিওটি খুব বেশি ভিউ পায় না, তাই উমা হতাশ হয়ে পড়েন। কিন্তু পরে তিনি জানতে পারেন গানটি বেশ হিট হয়েছে এবং একটি বড় মিউজিক কোম্পানি বায়েজিদকে কনসার্টের জন্য চুক্তি করতে চায়। তাই উমা খবরটি দিতে বায়েজিদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, একটি মডার্ন কেসে বায়েজিদকে মিথ্যা ভাবে জড়ানো হয়েছে। তাই তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন।

উমা অনেক চেষ্টা করে বায়েজিদকে নির্দোষ প্রমাণ করেন। কিন্তু এরপরও তিনি বায়েজিদকে কোথাও খুঁজে পান না। অন্যদিকে মিউজিক কোম্পানির লোকেরা বায়েজিদকে দেখা করার জন্য ডাক দেয়। ঠিক সেই সময় বায়েজিদ উমাকে ফোন করে। উমা তখন তার সাথে দেখা করতে যান এবং তাকে কনসার্টের বিষয়ে জানান। পাশাপাশি তিনি তার প্রথম প্রকাশিত উপন্যাসটি উপহার হিসেবে বায়েজিদকে দেন।

পথের প্যাঁচাল নাটক ডাউনলোড লিংক

Pother Pechal Natok Download Link
Language: Bangla
Video Size: 333.7 MB
Video Quality : Web-DL
Running time: 00:37:21 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *