ভিকি জাহেদ পরিচালিত ‘নীল সুখ‘ একটি বাংলা ওয়েব ফিল্ম। তবে এটি দর্শকদের কাছে নাটক হিসেবেই বেশি পরিচিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান। নাটকটি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে বিঞ্জ (Binge) প্ল্যাটফর্মে মুক্তি পায়।
নাটকের প্রেক্ষাপট:
অর্পার জন্মের সময় তার পরিবার সবাই খুব খুশি হয়েছিল। সবচেয়ে বেশি খুশি হয়েছিল তার ফুপি। অর্পা জন্মানোর পরই ফুপি নিজের ছেলের সঙ্গে অর্পার বিয়ের কথা বলেন। অর্পার বাবা-মাও এতে রাজি হয়ে যান। তারা ভাবেন, এতে অর্পা সব সময় তাদের কাছেই থাকবে।
এরপর অনেক বছর কেটে যায়। অর্পা এবং মারুফ একসঙ্গে বড় হয় ওঠে। তারা শুধু আত্মীয়ই নয়, ভালো বন্ধু হয়ে ওঠে। একে অপরের ওপর বিশ্বাস ও নির্ভরতা তৈরি হয়।
হঠাৎ অর্পার জীবনে দুঃসময় আসে। তার বাবা ব্যবসায় বড় লোকসানের মুখে পড়েন। তবে মেয়েকে কষ্ট না দিতে তিনি বিষয়টি গোপন রাখেন। এ সময় অর্পা ও মারুফ নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। তারা মনে করে, পরিবারের ঝামেলা এড়াতে গোপনে বিয়ে করাই ভালো। তাই তারা গোপনে বিয়ের সিদ্ধান্ত নেয়।
কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছিল। বিয়ের প্রস্তুতির নেওয়ার সময় অর্পা সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এই দুর্ঘটনায় তার ডান পা চিরতরে অকেজো হয়ে যায়।
হাসপাতালে বসেই মারুফের বাবা অর্পার বাবার কাছে টাকা চান। কারণ তিনি অর্পার বাবার ব্যবসায় লোকসান হওয়ার সময় তাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। এখন সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।
অন্যদিকে মারুফের আচরণও বদলে যায়। সে ধীরে ধীরে অর্পার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে অর্পা খুব কষ্ট পায়। একদিন সে মারুফদের বাড়িতে দেখা করতে আসে। কিন্তু মারুফ ইচ্ছা করে তার সঙ্গে দেখা করে না। পরে জানায়, সে বিদেশে চলে যাচ্ছে।
কিছুদিন পর মারুফ সত্যিই বিদেশে চলে যায়। কিন্তু দেশে ফিরে এসে সে আর অর্পার কাছে ফিরে আসে না। বরং দেশে ফিরে সে অন্য একটি মেয়েকে বিয়ে করে। বিয়ের দিন অর্পা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়। এতে পরিবারের সবাই মারা যায়।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ আসে এবং সন্দেহের ভিত্তিতে অর্পাকে গ্রেপ্তার করে। আর এখানেই সিরিজের সমাপ্তি ঘটে।
নীল সুখ নাটক ডাউনলোড লিংক
Nil Sukh Fill Natok Download Link
Language: Bangla
Video Size: 1 GB
Video Quality : Web-DL
Running time: 02:10:01 Hours







Leave a Reply