দরদিয়া মুভি ডাউনলোড লিংক – Dorodia Movie Download Link

দরদিয়া মুভি

মাজিলি মুভির বাংলা ডাবিং ভার্সন ‘দরদিয়া’ নামে বঙ্গ ওটিটি-তে মুক্তি পেয়েছে। মূল মুভিটি ৫ এপ্রিল ২০১৯ সালে ইন্ডিয়ায় মুক্তি পেয়েছিল। এটি একটি ইমোশনাল স্পোর্টস ড্রামা। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিব্যাংশা কৌশিক।

মুভির প্রেক্ষাপট:

পূর্ণ তার পিতা রামাচন্দ্রের সঙ্গে ভিজাগ শহরে বসবাস করত। ছোটবেলা থেকেই পূর্ণের স্বপ্ন ছিল একজন ভালো ক্রিকেটার হওয়ার। সে স্থানীয় রেলওয়ে দলের হয়ে ক্রিকেট খেলতে চেয়েছিল। কিন্তু সেই দলে নাম লেখাতে কিছু অর্থের প্রয়োজন ছিল, যা পূর্ণের পক্ষে জোগাড় করা সহজ ছিল না। তাই সে সাহায্যের আশায় আনশু নামের একজনের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু সেই সাক্ষাতের সময় তাদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে পরে তারা ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব আরও গভীর হয় এবং এক সময় তা ভালোবাসায় রূপ নেয়।

তবে আনশুর পরিবার এই সম্পর্ক মেনে নেয় না। পিতামাতার চাপে আনশু পূর্ণের থেকে দূরে সরে যেতে বাধ্য হয়। প্রিয় মানুষকে হারিয়ে পূর্ণ ভেঙে পড়ে। সে ক্রিকেট খেলা ছেড়ে দেয় এবং ধীরে ধীরে মদ্যপানের দিকে ঝুঁকে পড়ে। তার জীবনের স্বপ্ন যেন এক মুহূর্তে থেমে যায়। অন্যদিকে, পূর্ণের প্রতিবেশী শ্রাবণী অনেক দিন ধরেই তাকে মনে মনে ভালোবাসে। কিন্তু যখন সে জানতে পারে পূর্ণ আনশুকে ভালোবাসে। তখন সে নিজের অনুভূতিকে আড়াল করে পূর্ণের কাছ থেকে দূরে সরে যায়।

কয়েক বছর পরে পূর্ণের বাবা শ্রাবণীর সঙ্গে পূর্ণের বিয়ে ঠিক করেন। বাবার কথায় বাধ্য হয়ে পূর্ণ শ্রাবণীকে বিয়ে করে। কিন্তু বিয়ের পরে সে শ্রাবণীকে মন থেকে গ্রহণ করতে পারে না। তাই সে সবসময় শ্রাবণীর থেকে দূরত্ব বজায় রেখে চলে।

কিছুদিন পর পূর্ণ দেওহরাডুনে যুব ক্রিকেট দলের খেলোয়াড় নির্বাচন করতে যায়। সেখানে তার আনশুর মেয়ে মীরার সঙ্গে দেখা হয়। সেই সাক্ষাতের মাধ্যমে পূর্ণ জানতে পারে আনশু ও তার স্বামী একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ফলে ছোট্ট মীরা এখন অনাথ হয়ে গেছে। তাই আনশুর বাবা মীরাকে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার জন্য পূর্ণের কাছে পাঠান।

এরপর মীরা ধীরে ধীরে তার মা এবং পূর্ণের অতীত সম্পর্কে জানতে পারে। সেই গল্প শুনে সেও পূর্ণের মতো রেলওয়ে দলের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয়। এজন্য পূর্ণ এবং শ্রাবণী মীরাকে দত্তক নেবার সিদ্ধান্ত নেয়। কিন্তু মীরা তাদের বলে, যদি তার স্বামী-স্ত্রীর মতো আচরণ করে তবেই সে তাদের সঙ্গে থাকবে। এই শর্তই পূর্ণের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। সে বুঝতে পারে শ্রাবণী এতদিন ধরে নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছে এবং তার পাশে থেকেছে। তাই পূর্ণ নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়।

দরদিয়া মুভি ডাউনলোড লিংক

Dorodia Movie Download Link
Language: Bangla Dubbed
Video Size: 1.47 GB
Video Quality : Web-DL
Running time: 2:28:13 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *