চেকমেট বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক – Checkmate Bangla Dubbed Movie Download Link

চেকমেট বাংলা ডাবিং মুভি

চেকমেট একটি তেলেগু অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিটি ২০২৫ সালে বাংলা ভাষায় বঙ্গ ওটিটিতে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন চন্দ্র শেখর ইয়েলেটি। এতে অভিনয় করেছেন নিতীন, প্রিয়া প্রকাশ ভরিয়, রাকুল প্রীত সিং ও সিমরান চৌধুরী।

মুভির প্রেক্ষাপট:

হায়দ্রাবাদ শহরে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে ৪০ জন নিরীহ মানুষ মারা যায়। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আদিত্য নামে এক যুবকও ছিল। আদিত্য নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে আপিল করার আবেদন জানায়। তবে আদালত তার কোনো বক্তব্য গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

কারাবন্দি অবস্থায় আদিত্য জানতে পারে বাকি চার সন্ত্রাসী নতুন করে হামলার ছক কষছে। সে চুপিসারে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে হামলার আগেই তাদের ধরে ফেলে। এরপর আইনজীবী মানসা আদিত্যর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

আদিত্য মানসাকে বলে সে একজন অনাথ। তার শৈশব কেটেছে এক ভ্রাম্যমাণ সার্কাসে। সেখান থেকেই সে জাদু ও নানা কৌশল শিখেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কিছু ছোটখাটো প্রতারণার কাজে জড়িয়ে পড়ে। সেই সময়েই যাত্রা নামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন ঘুরতে বের হলে যাত্রা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আদিত্য বলে, যাত্রাকে খুঁজে পেলে সে নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে। তখন মানসা তাকে সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু এর মধ্যেই পুলিশ যাত্রার মৃতদেহ উদ্ধার করে।

কারাগারে বন্দি থাকাকালীন আদিত্য এক নামকরা দাবা খেলোয়াড়কে পরাজিত করে। এতে সবাই অবাক হয়। এই অপ্রত্যাশিত সাফল্যের পর তাকে একটি দাবা টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই প্রতিযোগিতাতেও সে বিজয় অর্জন করে। এরপরে তাকে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে দেওয়া হয়। খেলার মাঝখানে আদিত্য টয়লেটে যাওয়ার অনুমতি নেয়। তারপর সেখান থেকে সে হঠাৎ উধাও হয়ে যায়।

পরে জানা যায়, স্টেডিয়ামটি বানিয়েছিল আদিত্যর এক ঘনিষ্ঠ বন্ধু। সে বাথরুমে গোপন একটি সুড়ঙ্গ তৈরি করে রেখেছিল। আদিত্য সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়।

চেকমেট বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক

Checkmate Bangla Dubbed Movie Download Link
Language: Bangla Dubbed
Video Size: 1.37 GB
Video Quality : Web-DL
Running time: 2:09:50 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *