কারাগার একটি বাংলা রোমাঞ্চকর ওয়েব সিরিজ, যা পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী। সিরিজটির প্রথম সিজন ১৯ আগস্ট ২০২২ সালে মুক্তি পায়। একই বছরের ২২ ডিসেম্বর এই সিরিজের দ্বিতীয় পর্ব প্রকাশ পায়। এই সিজনের গল্প শুরু হয়েছে প্রথম সিজনের পরের অংশ থেকে। তাই যারা এখনো কারাগার সিজন ১ দেখেননি, তাদের আগে সেটি দেখে নেওয়া ভালো। তাহলে পুরো কাহিনী সহজে বুঝতে পারবেন।
এই সিজনে আগের সিজনের মতোই প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিণ ও ইন্তেখাব দিনার। এছাড়া এই সিজনে নতুন কিছু অভিনেতা-অভিনেত্রীও যুক্ত হয়েছেন।
কাহিনী সংক্ষেপ:
মাহা ডেভিডের কথা মতো ফাদার আলফ্রেডের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে, ডেভিডের কোনো অলৌকিক শক্তি নেই। তিনি আসলে একজন লেখক। যে একটি বিশেষ কাজের জন্য জেলের ১৪৫ নম্বর সেলে গিয়েছে।
এরপর ডেবিডকে দেখানো হয়, যে কয়েদি খায়েরের সঙ্গে কথা বলছে। এতদিন সবাই মনে করত ডেভিড কথা বলতে পারে না। কিন্তু সে স্বাভাবিকভাবেই কথা বলতে পারে। তাদের কথা চলার সময় হঠাৎ সেখানে পুলিশ এসে পড়ে। তখন খায়ের দ্রুত সেখান থেকে চলে যায়। তবে জেলের জল্লাদ মহব্বত আলী তাদের কথা বলতে দেখে ফেলে। ফলে ডেভিড ও খায়েরের এই গোপন বিষয়টি আর পুরোপুরি গোপন থাকে না।
অন্যদিকে জেলের আরেক কয়েদি গুলজার নিজের মুক্তির জন্য আইনজীবীর সঙ্গে কথা বলছে। গুলজার অনেকদিন ধরে জেলে বন্দি এবং সে আশা করছিল তার উকিল তাকে বের করার জন্য কিছু ব্যবস্থা করবেন। কিন্তু উকিল তাকে জানায় আপাতত তার পক্ষে বিশেষ কিছু করা সম্ভব হচ্ছে না। এতে গুলজার হতাশ হয়ে পড়ে।
ঠিক সেই সময় খায়ের গুলজারকে বলে, তাকে জেল থেকে বের করার জন্য জেলের ভেতরে একজন লোক পাঠানো হয়েছে। কিন্তু শুরুতে গুলজার এই কথা বিশ্বাস করে না। সে ভাবে খায়ের হয়তো ভুল কথা বলছে। তাই সে নিজের উকিলের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হতে চায়। তখন উকিলও তাকে বলে সত্যিই তাকে জেল থেকে বের করার জন্য একজন লোক পাঠানো হয়েছে। এরপর গুলজার বিষয়টি বিশ্বাস করে।
কিন্তু গল্পের এই জায়গাতেই সামনে আসে এক চমকপ্রদ মোড়। যে উকিল এতদিন ধরে গুলজারকে জেল থেকে বের করার চেষ্টা করছিল, সে আসলে ডেভিডেরই লোক। পরিকল্পনা অনুযায়ী এতদিন সে ইচ্ছাকৃতভাবেই গুলজারকে কারাগারের ভেতরেই আটকে রেখেছিল। তাহলে হঠাৎ করে এখন ডেভিড কেন তাকে মুক্ত করতে চাইছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কারণ পুরো সিরিজ জুড়েই প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে আছে নতুন রহস্য, অপ্রত্যাশিত মোড় এবং চমকে দেওয়ার মতো সত্য।
কারাগার সিজন ২ ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Karagar Season 2 Web Serie Download Link
Language: Bangla
Video Size: 1.0 GB
Video Quality : Web-DL
Running time: 3:22:49 Hours







Leave a Reply