কাইজার ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Kaiser Web Series Download Link

কাইজার ওয়েব সিরিজ

‘কাইজার’ একটি বাংলাদেশি গোয়েন্দা থ্রিলার ওয়েব সিরিজ, যার পরিচালনা করেছেন তানিম নূর। সিরিজটির গল্প যৌথভাবে লিখেছেন আয়মান আসিব স্বাধীন, আবদুল কাইয়ুম লিয়ন এবং তানিম নূর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে মোস্তাফিজুর নূর ইমরান, ইমতিয়াজ বর্ষণ, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেককে। সিরিজটি ২০২২ সালের ৮ জুলাই হইচই প্ল্যাটফর্মে প্রকাশিত হয়।

ওয়েব সিরিজের প্রেক্ষাপট:

সাবা, জয়া ও নিলয় তিনজনই একটি ব্যবসার পার্টনার। কিন্তু জয়া নিলয়কে একদম সহ্য করতে পারে না। অন্যদিকে সাবার সাথে নিলয়ের সম্পর্ক ছিল বেশ ভালো এবং বন্ধুত্বপূর্ণ। তাই সাবা একদিন জয়াকে মিথ্যা কথা বলে নিলয়ের সাথে বাইরে ঘুরতে যায়। এরপর একটি ফ্ল্যাটের ভেতর থেকে সাবা ও জয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পড়ে এডিসি কাইজার চৌধুরীর ওপর।

কাইজার চৌধুরী একজন দক্ষ কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত পুলিশ কর্মকর্তা। কিছুদিন আগেই তার বিবাহবিচ্ছেদ হয়েছে। আর তার প্রাক্তন স্ত্রী বিয়ে করেছে তারই বন্ধুকে। এই আঘাত তাকে একাকী করে তুলেছে। তাই সে অবসর সময় ভিডিও গেম খেলে নিজেকে ব্যস্ত রাখে। তবে তার জীবনের একমাত্র আলোর দিক হলো তার মেয়ে, যার সঙ্গে সে প্রতিদিন দেখা করতে যায়।

তদন্ত শুরু করার পরই কাইজার ওপর কিছু অজ্ঞাত ব্যক্তি হামলা চালায়। এতে কাইজার বুঝতে পারে, এই হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো চক্র জড়িয়ে আছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুনিরা নামে একজন দক্ষ অফিসারকে এই মামলায় যুক্ত করা হয়। তার দায়িত্ব শুধু হামলার তদন্ত নয়, বরং কাইজারকে এই জটিল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে সহায়তা করা।

তদন্তের সূত্র ধরে কাইজার ও মুনিরা সাবা ও জয়ার ব্যক্তিগত জীবনের নানা দিক খতিয়ে দেখতে শুরু করে। তখন তার জানতে পারে, সাবা ও জয়া দুজনই ড্রাগ আসক্ত ছিল। আর কিছুদিন আগে তাদের একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছিল। আর সেখানেই তাদের পরিচয় হয় নিলয়ের সঙ্গে।

কাইজার ওয়েব সিরিজ ডাউনলোড লিংক

Kaiser Web Series Download Link
Language: Bangla
Video Size: 1.93 GB
Video Quality : Web-DL
Running time: 04:18:33 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *