কার্মা কোর্মা ওয়েব সিরিজ ডাউনলোড লিংক – Karma Korma Web Series Download Link

কার্মা কোর্মা ওয়েব সিরিজ
১২ ডিসেম্বর, ২০২৫ তারিখে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পায় কার্মা কোর্মা ওয়েব সিরিজটি। এই সিরিজে ভিন্ন সামাজিক শ্রেণি থেকে আসা দুই নারীর জীবনের গল্প দেখানো হয়েছে। এই দুই নারীর চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও সোহিনী সরকার।

কাহিনী সংক্ষেপ

ঝিনুক একজন পরিশ্রমী ও সংগ্রামী নারী। সংসারের অভাব-অনটনের মধ্যেও সে নিজের আত্মসম্মান বজায় রেখে বেঁচে থাকার চেষ্টা করে। ঝিনুক মূলত হিন্দি সিরিয়াল এবং বিভিন্ন কার্টুন শো-এর বাংলা ডাবিং করার কাজ করে। এই কাজ থেকে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে সংসার চলে। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তার স্বামী। ঝিনুকের স্বামী সব সনয় মাতাল হয়ে বাড়িতে পড়ে থাকে। সংসারের কোনো দায়িত্বই সে নেয় না। ফলে ঝিনুককে একাই সংসারের সব বোঝা বইতে হয়।

একদিন সকালে ঝিনুক খবরের কাগজে রান্না শেখানোর একটি বিজ্ঞাপন দেখে। বিজ্ঞাপনটি দেখে তার মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে, ভালোভাবে রান্না শিখতে পারলে একদিন নিজের একটি হোটেল খুলতে পারবে। তাই সে রান্নার ক্লাসে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়।

রান্নার ক্লাসে গিয়ে ঝিনুকের পরিচয় হয় সাহানা নামে এক মেয়ের সঙ্গে। প্রথম দেখাতেই সাহানা ঝিনুককে আপন করে নেয়। একদিন ঝিনুক সাজগোজ করে রান্নার ক্লাসে যেতে বাড়ি থেকে বের হয়। তাকে এভাবে সাজতে দেখে তার স্বামী রেগে গিয়ে তার গায়ে হাত তোলে।

রান্নার ক্লাসে গিয়ে সাহানা দেখে ঝিনুক খুব মন খারাপ করে আছে। সাহানা তার কাছে মন খারাপের কারণ জানতে চায়। শুরুতে ঝিনুক কিছু বলতে চায় না। কিন্তু সাহানার আন্তরিকতায় সে নিজের জীবনের সব কষ্টের কথা বলে।

ঝিনুকের কথা শুনে সাহানাও আবেগাপ্লুত হয়ে পড়ে। তখন সে নিজের জীবনের গল্প ঝিনুককে শোনায়। সাহানার জীবনও খুব সুখের নয়। তার স্বামীও তাকে সম্মান করে না, বরং নানা ভাবে অপমান করে। দু’জনেই বুঝতে পারে তারা একই রকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই উপলব্ধি তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তোলে।

এরপর একদিন এক পার্টিতে সাহানা ও ঝিনুক নিজেদের স্বামীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কীভাবে তারা এই শাস্তি দেবে? কীভাবে বদলে যাবে তাদের জীবনের গতিপথ? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে “কার্মা কোর্মা” ওয়েব সিরিজটি।

কার্মা কোর্মা ওয়েব সিরিজ ডাউনলোড লিংক

Karma Korma Web Series Download Link
Video Size: 1.42 GB
Video Quality : Web-DL
Running time: 02:49:45 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *