কাজলরেখা মুভি ডাউনলোড লিংক – Kajolrekha Movie Download Link

কাজলরেখা মুভি

কাজলরেখা ২০২৪ সালের একটি জনপ্রিয় বাংলা সিনেমা। এটি ময়মনসিংহ গীতিকার কাজলরেখার কাহিনী থেকে বানানো হয়েছে। এতে কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শরিফুল রাজ, রাফিয়াথ রশিদ মিথিলা, সাদিয়া আয়মান ও খায়রুল বাসার। সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটি লোককথাকে আধুনিকভাবে তুলে ধরার একটি ভালো উদাহরণ।

মুভির প্রেক্ষাপট:

সাধু ছিলেন খুব ধনী একজন মানুষ। তাঁর কাছে অঢেল ধন-সম্পদ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন তিনি এক ভিনদেশী রাজার সঙ্গে পাশা খেলায় মেতে উঠেন। সেই খেলায় তিনি নিজের অর্ধেক সম্পত্তি হারিয়ে ফেলেন। এত বড় ক্ষতি হওয়ার পরও তাঁর কোনো বোধোদয় হয় না। তিনি পরদিন আবার সেই রাজাকেই পাশা খেলার জন্য আমন্ত্রণ জানান।

এই কথা শুনে সাধুর স্ত্রী তাঁকে পাশা খেলতে মানা করেন। কিন্তু সাধু কারও কথা শোনেন না। ফলে আবার পাশা খেলতে গিয়ে তিনি নিজের সব সম্পত্তি হারিয়ে ফেলেন। তখন রাজা নিজের মেয়ে কাজলরেখাকে বাজি রাখার কথা বলেন। কিন্তু দাসীদের অনুরোধে রাজা শেষ পর্যন্ত কাজলরেখাকে বাজি রাখেন না।

এরপর অনেক দিন কেটে যায়। এই সময়ের মধ্যে কাজলরেখা বিবাহযোগ্য হয়ে ওঠে। কিন্তু আর্থিক অনটনের কারণে সাধু মেয়ের বিয়ে দিতে পারেন না। তাই তিনি মনখারাপ করে নদীর ধারে বসে কাঁদতে থাকেন। ঠিক তখনই এক সন্ন্যাসী এসে সাধুকে ধর্মমতি সুখপাখি উপহার দেন এবং তার কথা অনুযায়ী চলতে আদেশ দেন।

ধর্মমতি সুখপাখির পরামর্শে সাধু বাণিজ্যে যান। সেখান থেকে ফিরে এসে তিনি মেয়ের বিয়ের ব্যাপারে পাখির কাছে পরামর্শ চান। তখন সুখপাখি কাজলরেখাকে বনবাস দেওয়ার কথা বলে। সাধু বাধ্য হয়ে মেয়েকে বনবাসে পাঠিয়ে দেন।

বনে যাওয়ার পর কাজলরেখা একটি বাড়ি দেখতে পায়। কৌতূহলবশত সে বাড়ির ভেতরে ঢোকে, আর সঙ্গে সঙ্গে দরজাটি আপনাআপনি বন্ধ হয়ে যায়। সেখানে সে মৃত সূচকুমারকে দেখতে পায়। ঠিক তখনই একজন ব্যক্তি কাজলরেখাকে জানায় এই সূচকুমারই তার স্বামী। 

এরপর কাজলরেখা সূচকুমারকে জীবিত করে তোলে। কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পর সূচকুমার প্রথমে কঙ্কন দাসীকে দেখতে পায় এবং তাকেই বিয়ে করে নেয়। আর কাজলরেখা সূচকুমারের বাড়িতে দাসী হয়ে থাকতে বাধ্য হয়।

এরপর কী ঘটে, তা জানতে হলে কাজলরেখা সিনেমাটি দেখে নিতে হবে।

কাজলরেখা মুভি ডাউনলোড লিংক

Kajolrekha Full Movie Download Link
Language: Bangla
Video Size: 1.23 GB
Video Quality : Web-DL
Running time: 2:30:00 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *