‘এক্স যখন দাদি’ একটি কমেডি নাটক, যা ২০ নভেম্বর ২০২৫ সালে মুক্তি পেয়েছে। নাটকটি পরিচালনা করেছেন প্রিন্স রোমান পিকিউ এবং চিত্রনাট্য লিখেছেন শাহাজাদা শাহেদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন ও মাসুম বাশার।
নাটকের প্রেক্ষাপট:
আদিব হঠাৎ খবর পায় তার দাদু অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর শুনে সে তড়িঘড়ি করে নিজের বাড়ির পথে রওনা দেয়। কিন্তু বাড়িতে পৌঁছে সে চমকে যায়। অসুস্থ দাদুর খোঁজ নিতে গিয়ে দেখে, তার প্রাক্তন প্রেমিকা রাইমা দাদুর পাশে বসে আছে। আর দাদু তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন নিজের স্ত্রী হিসেবে। এই দৃশ্য দেখে আদিবের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। সে রাগে, বিস্ময়ে, লজ্জায় একেবারে থমকে যায়।
দাদু আর রাইমা আদিবের সামনে গল্প করে, হাসে, একে অন্যের হাত ধরে বসে থাকে। প্রাক্তনকে এভাবে দাদুর সঙ্গে দেখে আদিবের অন্তর জ্বলে ওঠে। রাগ আর হতাশায় সে দু’জনকেই এড়িয়ে চলে।
একদিন হঠাৎ দাদু আদিবকে জানায়, তার দাদি মা হতে যাচ্ছেন। এটা শুনে আদিব খুব রেগে যায়। সে রাইমাকে দোষারোপ করতে থাকে এবং অপমানজনক কথা বলে। প্রথমে রাইমা সহ্য করার চেষ্টা করে। কিন্তু সহ্য করতে না পেরে সে আদিবকে একটি চড় মারে। চড়ের সঙ্গে সঙ্গে সে আদিবকে খুব কড়া কিছু কথাও শুনিয়ে দেয়। যে কথাগুলো আদিবের বুকের ভেতর গভীরভাবে বিঁধে যায়।
সেই রাতেই নিজের ঘরে বসে আদিব সবকিছু ঠাণ্ডা মাথায় ভাবতে শুরু করে। সে উপলব্ধি করে তার রাগ, অহংকার আর ভুল বোঝাবুঝির কারণেই সে এতদিন রাইমাকে অপমান করেছে। সে বুঝতে পারে দাদুর সুখও সে নষ্ট করে দিচ্ছিল। তাই সে রাইমার কাছে গিয়ে ক্ষমা চায়। ঠিক তখনই আদিবের জানতে পারে তার দাদু এবং রাইমা এতো দিন অভিনয় করেছেন।
এক্স যখন দাদি নাটক ডাউনলোড লিংক
Ex Jokhon Dadi Natok Download Link
Video Size: 582.9 MB
Video Quality : Web-DL
Running time: 00:41:55 Hours







Leave a Reply