‘ইচ্ছেটা যে হেরে গেছে’ একটি বাংলা রোমান্টিক নাটক, যা পরিচালনা করেছেন শাদনান রনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মাহিমা। সম্পর্ক, অনুভূতি ও জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত নাটকটি দর্শকদের আবেগঘন অভিজ্ঞতা দেয়। নাটকটি গত ২ জুন বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
নাটকের প্রেক্ষাপট:
আদি একটি ফ্লেক্সিলোডের দোকান চালায়। সেই দোকানে প্রায়ই মিনিট কার্ড কিনতে আসত মায়া। একসময় আদি মায়ার প্রেমে পড়ে যায়। অন্যদিকে মায়াও আদিকে ভালোবাসত। কিন্তু কেউই নিজের মনের কথা প্রকাশ করতে পারেনি।
একদিন মায়া আদির দোকানে মিনিট কার্ড কিনতে এলে আদি জানায়, কার্ড নেই। এরপর ফ্লেক্সিলোড করার অজুহাতে সে মায়ার ফোন নম্বর চায়, কিন্তু মায়া দেয় না। এই ঘটনার পর থেকেই আদির মনে মায়াকে নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়। ধীরে ধীরে মায়ার আচরণ দেখে আদি বুঝতে পারে, মায়াও তাকে নীরবে ভালোবাসে।
এদিকে এলাকার এক বখাটে ছেলে প্রায়ই মায়াকে বিরক্ত করত। কিছুদিন পর মায়া নিজেই আদিকে নিজের নম্বর দেয়। কিন্তু নম্বর আদান-প্রদানের পরও তাদের মধ্যে ফোনে তেমন কথা হতো না। পরের আদি সাহস করে মায়াকে ভালোবাসার কথা জানায়। মায়াও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাদের দিনগুলো বেশ ভালোভাবেই কাটতে থাকে।
একদিন এলাকার সেই ছেলেটি মায়া ও আদিকে একসঙ্গে দেখে এলাকার মানুষ জড়ো করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে। তখন আদি মায়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মায়া বিয়েতে রাজি হয় না।
তাহলে কি মায়া সত্যিই আদিকে ভালোবাসে না? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? সেই রহস্য জানতে হলে দেখতে হবে নাটকটি।
ইচ্ছেটা যে হেরে গেছে নাটক ডাউনলোড লিংক
Iccheta Je Here Geche Natok Download Link
Language: Bangla
Video Size: 521.2 MB
Video Quality : Web-DL
Running time: 00:40:28 Hours






Leave a Reply