‘আওয়ার ফল্ট’ একটি স্প্যানিশ রোমান্টিক চলচ্চিত্র, যার মূল নাম Culpa Nuestra. মুভিটি পরিচালনা করেছেন ডোমিঙ্গো গঞ্জালেজ এবং গল্প লিখেছেন সোফিয়া কুয়েন্সা। এটি My Fault ও Your Fault মুভির পরবর্তী পর্ব। যেখানে আগের দুই পর্বের পরে ঘটনা দেখানো হয়েছে।
নোট: এই মুভিটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত। কারণ এই মুভিতে বেশ কিছু খোলামেলা দৃশ্য রয়েছে।
মুভির প্রেক্ষাপট:
নোয়া তার বান্ধবী জেনার বিয়েতে যোগ দিতে অনেক দিন পর দেশে ফিরে আসে। দেশে আসার পরই তার দেখা হয় সিমনের সঙ্গে। সিমন নোয়ার প্রতি আগ্রহ দেখায় এবং একসময় নোয়ার বাড়ির ঠিকানা জানতে চায়। কিন্তু নোয়া অচেনা একজনকে নিজের ব্যক্তিগত তথ্য দিতে চায় না। তাই সে কৌশলে ঠিকানা দিতে অস্বীকার করে।
এরপর নোয়া জেনার বিয়েতে যোগ দেয়। বিয়ের অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশে তার আবার দেখা হয় নিকের সঙ্গে। কিন্তু নিক নোয়াকে এড়িয়ে চলে। এতে নোয়ার মন ভারী হয়ে ওঠে। তবে পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগে না। কিছু সময় পর নিক নিজেই নোয়ার কাছে আসে। এরপর তারা দু’জন একান্তে সময় কাটায়। তখন নোয়া ভাবে হয়তো সবকিছু নতুন করে শুরু হবে। কিন্তু সকাল হতেই নিক নোয়াকে গত রাতের সবকিছু ভুলে যেতে বলে। এই কথা শুনে নোয়ার অনেক কষ্ট পায়।
অন্যদিকে নিকের ব্যবসা তখন ভীষণ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। নিজের সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি সরাতে সে সোফিয়ার সঙ্গে সম্পর্কের স্ট্যাটাস দেয়। এই খবর নোয়ার চোখে পড়ে। তাই নিককে ভুলে থাকার জন্য সে সিমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সে মনে করে, নতুন একটি সম্পর্কে জড়ালে সে হয়তো নিককে ভুলতে পারবে।
একদিন নিক নোয়াকে সিমনের সঙ্গে দেখে। এই দৃশ্য দেখে নিক খুব রেগে যায় এবং নিজের অজান্তেই ঈর্ষায় জ্বলে ওঠে। তখন সে আবার নোয়ার সঙ্গে একান্ত সময় কাটাতে চায়। কিন্তু এবার নোয়া আর আগের মতো দুর্বল হয় না। সে স্পষ্টভাবে নিকের প্রস্তাবে না বলে দেয়।
নিক ও নোয়া নিকের বোনকে নিয়ে বাড়িতে আসে। বাড়ির পরিবেশে এসে নিকের তার মায়ের কথা খুব বেশি মনে পড়ে। তাই সে নোয়াকে অনুরোধ করে তার পাশে থাকতে। শুরুতে নোয়া রাজি হয় না। কিন্তু নিকের মানসিক অবস্থাটা দেখে তার মন গলে যায়। সহানুভূতি থেকে সে শেষ পর্যন্ত থেকে যেতে রাজি হয়।
পরেরদিন সকালে ঘুম থেকে উঠে নিক নোয়াকে খুঁজতে শুরু করে। কিন্তু বাড়ির কোথাও নোয়াকে খুঁজে পায় না। পরে সে জানতে পারে, নোয়া বাড়ি ছেড়ে চলে গেছে। এই ঘটনা নিককে ভীষণ কষ্ট পায়। এরপর নিক বুঝতে পারে সে নোয়াকে কতটা ভালোবাসে।
অন্যদিকে নোয়া জানতে পারে সে গর্ভবতী। এই খবর তার জীবনে নতুন এক মোড় নিয়ে আসে। কিন্তু সে নিককে কিছুই জানায় না। নিজের অনাগত সন্তানকে নিয়ে সে সেখান থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় নিক নোয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য তার কাছে আসে। সেখানে গিয়েই নিক জানতে পারে নোয়া গর্ভবতী এবং সেই সন্তানের বাবা সে নিজেই। এই সত্য জানার পর নিক ভীষণ আনন্দিত হয়। শেষ পর্যন্ত নোয়া ও নিক মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়।
আওয়ার ফল্ট (কুলপা নুয়েস্ত্রা) মুভি ডাউনলোড লিংক
Our Fault (Culpa Nuestra) Movie Download Link
Language: Hindi Dubbed
Video Size: 1,003.5 MB
Video Quality : Web-DL
Running time: 01:52:52 Hours







Leave a Reply