রাজ চক্রবর্তীর পরিচালনায় নির্মিত হাবজি গাবজি মুভিটি ২০২২ সালে মুক্তি পেয়েছে। মুভিটি প্রযোজনা করেছে রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট ও সৃজন আর্টস। এই মুভির গল্পে শিশু ও কিশোরদের ওপর অনলাইন গেমিংয়ের প্রভাব তুলে ধরা হয়েছে।
মুভির প্রেক্ষাপট:
অহনা এবং আদিত্য খুব সাধারণ কিন্তু সুখে জীবন যাপন করছিল। তাদের ছোট্ট সংসারের সবচেয়ে বড় আনন্দ ছিল তাদের একমাত্র ছেলে টিপু। সীমিত আয় হলেও ভালোবাসা, সময় আর যত্নে ভরা ছিল তাদের জীবন। টিপুকে ঘিরেই ছিল তাদের সব স্বপ্ন ও পরিকল্পনা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মনে বাসা বাঁধে বড় বাড়ি আর দামি গাড়ির লোভ। সমাজে সম্মান, আর্থিক স্বচ্ছলতা আর বিলাসী জীবনের আকর্ষণ তাদের চোখ ধাঁধিয়ে দেয়। এরপর তারা দুজনে মিলে টাকা রোজগার করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় টাকা আর ব্যস্ততার পেছনে নিরন্তর ছুটে চলা। এই দৌড়ে সবচেয়ে বেশি অবহেলিত হয় ছোট্ট টিপু।
অফিস, কাজ আর মোবাইল ফোনে ডুবে থাকা বাবা-মায়ের কাছে টিপু জন্য কোনো সময় থাকে না। টিপুকে ব্যস্ত রাখার সবচেয়ে সহজ উপায় হিসেবে তারা তার হাতে তুলে দেয় স্মার্টফোন। প্রথমে টিপু অল্প সময় গেম খেলতো। কিন্তু একসময় টিপু গেম ছাড়া কিছুই বুঝতে পারে না। খেলাই হয়ে ওঠে তার একমাত্র জগৎ।
সময় গড়িয়ে যায়। অহনা ও আদিত্য তাদের স্বপ্নের বড় বাড়ি আর গাড়ি দুটোই পেয়ে যায়। বাইরে থেকে দেখলে মনে হয় তারা সফল, সুখী একটি পরিবার। কিন্তু এই সাফল্যের আড়ালে টিপুর জীবন অন্ধকারে তলিয়ে যেতে থাকে। যা তারা কেউই খেয়াল করে না।
হঠাৎ একদিন টিপুর স্কুল থেকে অভিযোগ আসে। শিক্ষক জানান, টিপু পড়তে গিয়ে এক লাইন বাদ দিয়ে অন্য লাইনে চলে যাচ্ছে। দুশ্চিন্তায় পড়ে যায় অহনা ও আদিত্য। তারা মনে করে, হয়তো টিপুর চোখে বড় কোনো সমস্যা হয়েছে। তাই দ্রুত টিপুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন ডাক্তার জানিয়ে দেন, টিপুর কোনো চোখের সমস্যা নেই। এই সমস্যার মূল কারণ হল গেমে আসক্তি।
অহনা ও আদিত্য কি পারবে সময় থাকতে টিপুকে এই অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনতে? তারা কি বুঝতে পারবে, বড় বাড়ি আর গাড়ির চেয়েও সন্তানের ভবিষ্যৎ বেশি মূল্যবান? নাকি ভুল সিদ্ধান্তের কারণে টিপুর জীবন আরও গভীর অন্ধকারে তলিয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে, এখনই মুভিটি ডাউনলোড করে দেখে নিন।
হাবজি গাবজি ফুল মুভি ডাউনলোড লিংক
Habji Gabji Full Movie Download Link
Language: Bangla
Video Size: 1.17 GB
Video Quality : Web-DL
Running time: 2:04:10 Hours







Leave a Reply