‘শর্টকাট’ ২০২৫ সালের একটি আলোচিত নাটক, যা জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিমুল শর্মা। এছাড়াও অভিনয় করেছেন লামিমা লাম, ইশতিয়াক আহমেদ রুমেল, এনামুল হাসান, সামিউল হক ভূঁইয়াসহ আরও বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা।
কাহিনী সংক্ষেপ:
এটি মামুন নামের এক তরুণের গল্প, যে স্বপ্ন দেখে দ্রুত বড়লোক হওয়ার। কারণ সে লায়লা নামের একটি মেয়েকে ভালোবাসে। কিন্তু লায়লার পরিবার তাদের সম্পর্কে মেনে নিতে চায় না। কারণ মামুন গরিব এবং পড়াশোনায়ও ভালো না।
লায়লাকে বিয়ে করার আশায় মামুন শর্টকাটে ধনী হওয়ার পথ খুঁজতে থাকে। একদিন দাদুর পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে সে একটি মানচিত্র পায়। যেখানে গুপ্তধনের দিক নির্দেশনা দেওয়া আছে। প্রথমে মামুন বিষয়টিকে হাস্যকর ভেবে এড়িয়ে যায়। কিন্তু ইউটিউবে গুপ্তধন নিয়ে বিভিন্ন গল্প শুনে মামুনও গুপ্তধন খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মামুন প্রবেশ করে এক নিষিদ্ধ বনাঞ্চলে। যেখান থেকে মামুনের দাদু নিখোঁজ হয়েছিলেন। বনের গভীরে তারা খুঁজে পায় একটি পুরনো লোহার বাক্স। এই বাক্স কথা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। তখন সবাই ধরে নেয় মামুন সত্যিই গুপ্তধন পেয়েছে। এমনকি লায়লার বাবা ঘোষণা দেন তিনি লায়লাকে মামুনের সঙ্গেই বিয়ে দেবেন।
কিন্তু আসল প্রশ্ন হলো, এই বাক্সের ভেতরে কি সত্যিই গুপ্তধন আছে? নাকি এর ভেতরে অন্যকিছু লুকানো আছে? এর উত্তর জানতে হলে দেখতে হবে ‘শর্টকাট’ নাটকটি।
শর্টকাট নাটক ডাউনলোড লিংক
Shortcut Natok Download Link
Video Size: 710.7 MB
Video Quality : Web-DL
Running time: 00:53:18 Hours







Leave a Reply