লে হালুয়া লে মুভি ডাউনলোড লিংক – Le Halua Le Movie Download Link

লে হালুয়া লে মুভি

‘লে হালুয়া লে’ একটি ভারতীয় বাংলা কমেডি চলচ্চিত্র। এটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারের পরিচালনা করেছেন রাজা চন্দ। এতে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী ও পায়েল সরকার। জনপ্রিয় এই মুভিটি মালয়ালম চলচ্চিত্র ‘পচাক্কুরু মুখুত্তি’-র বাংলা রিমেক।

এই ছবিতে মিঠুন চক্রবর্তী হর্ষবর্ধন ব্যানার্জী চরিত্রে অভিনয় করেছেন। তিনি ‘হিরোগিরি’ ও ‘প্রজাপতি ২’-এর মতো জনপ্রিয় সিনেমায় দেব-এর সঙ্গে অভিনয় করেছেন।

মুভির প্রেক্ষাপট:

সোনালী পারিবারিক সমস্যার কারণে বাড়ি থেকে পালিয়ে শহরে চলে আসে। নতুন শহরে এসে সে নিজের মতো করে জীবন শুরু করতে চায়। কিন্তু শহরে এসে থাকার জন্য বাসা ভাড়া পায় না। কারণ বেশিরভাগ বাড়ির মালিক ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে চান না। তাই তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এমন সময় তার পরিচয় হয় শুভ নামের এক বড়লোকের ছেলের সঙ্গে। যে গানে জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে। পরিস্থিতির কারণে তারা দুজনে স্বামী-স্ত্রী পরিচয়ে একটি বাসা ভাড়া নেয়।

অন্যদিকে শহরের আরেক প্রান্তে রাহুল নামের এক যুবক একটি ছোট দোকান চালায়। তার জীবন খুব সাধারণ হলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। সে দ্রুত বড়লোক হওয়ার শর্টকাট পথ খুঁজছিল। তখন তার এক বন্ধু তাকে কোনো ধনী পরিবারের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার পরামর্শ দেয়। ঠিক তখনই সোনালী চাকরির খোঁজে রাহুলের দোকানে আসে। কিন্তু রাহুল তাকে চাকরি দিতে অস্বীকার করে। পরিস্থিতির চাপে পরে সোনালী নিজেকে বিখ্যাত ব্যবসায়ী হর্ষবর্ধন ব্যানার্জীর মেয়ে বলে দাবি করে। কারণ তার বেশিরভাগ কোম্পানির নামই “সোনালী” শব্দের সঙ্গে যুক্ত। এই কাকতালীয় মিলের কারণে রাহুল সহজেই সোনালীর কথা বিশ্বাস করে নেয়। সে মনে মনে ঠিক করে, এই ধনী মেয়েটিকেই বিয়ে করে সে বড়লোক হয়ে যাবে।

একদিন শুভ সোনালীকে হর্ষবর্ধন ব্যানার্জীর বাড়ির সামনে পৌঁছে দেয়। সোনালী তখন পরিস্থিতি সামলানোর জন্য বাড়ির ভিতরে ঢুকে পড়ে। কিন্তু হঠাৎ করেই হর্ষবর্ধন ব্যানার্জীর স্ত্রী তাকে দেখে ফেলেন। তখণ তিনি সোনালীকে তার স্বামীর গোপন প্রেমিকা ভাবেন। এদিকে স্বামী-স্ত্রীর অভিনয় করতে করতে শুভ সোনালীকে সত্যিই ভালোবেসে ফেলে। এই মিথ্যা পরিচয় এবং ভুল বোঝাবুঝি শেষ কোথায় হবে, তা জানতে পুরো মুভিটি দেখতে হবে।

লে হালুয়া লে মুভি ডাউনলোড লিংক

Le Halua Le Movie Download Link
Language: Bangla
Video Size: 1 GB
Video Quality : Web-Rip
Running time: 02:20:19 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *