২০২১ সালে ম্যাজিক চলচ্চিত্রটি ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। রাজা চন্দের পরিচালনায় নির্মিত এই ছবিটি এসএসজি এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সুমন সেনগুপ্ত। এতে অভিনয় করেছেন ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, পায়েল সরকার, পিয়ান সরকার, বিদীপ্তা চক্রবর্তীসহ আরও অনেক শিল্পী।
মুভির প্রেক্ষাপট:
মুভিটির শুরুতে দেখা যায় ইন্দ্রজিৎ নামে এক বালককে। যে যাদু দেখাতে খুব ভালোবাসে। সময়ের সঙ্গে সে বড় হয়ে ওঠে এবং একটি ফ্যাশন ডিজাইনার কোম্পানিতে চাকরি পায়। সেখানে তার পরিচয় হয় কৃতী নামে একটি মেয়ের সঙ্গে। প্রথম দেখাতেই ইন্দ্রজিৎ কৃতীর প্রেমে পড়ে। আর কিছুদিনের মধ্যেই নিজের মনের কথা তাকে জানায়। এরপর তাদের মাঝে একটি সুন্দর সম্পর্কে গড়ে ওঠে।
একদিন ইন্দ্রজিৎ সিদ্ধান্ত নেয় কৃতীকে তার বাবা-মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তাই সে কৃতীকে নিয়ে যায় নিজের বাড়িতে। তারপর ম্যাজিক দেখানোর নাম করে কৃতীর হাত বেঁধে তাকে একটি আলমারির সামনে দাঁড় করি দেয়। এরপর ম্যাজিক করে আলমারির দরজা খুলে দেয়। তখন ভেতর থেকে বেরিয়ে আসে দুটি নরকঙ্কাল। ভয়ে কৃতী অজ্ঞান হয়ে পড়ে।
এরপর কৃতী পুলিশকে বলে যে ইন্দ্রজিৎ নাকি নিজের বাবা-মাকে মেরে ফেলেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইন্দ্রজিৎ-এর বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। সেখান থেকে পুলিশ দুটি কঙ্কাল উদ্ধার করে। তবে পরীক্ষা করার পরে জানা যায় এই কঙ্কাল দুটো আসলে নকল। তখন পুলিশ ইন্দ্রজিৎ-এর বাবা-মার সম্পর্কে জানতে চাইলে গল্পটি ফিরে যায় অতীতের ঘটনায়।
অতীতে কী ঘটেছিল? কেন ইন্দ্রজিৎ এই নকল কঙ্কাল দুটিকে নিজের বাবা-মা মনে করে? তা জানতে হলে দেখতে হবে ম্যাজিক মুভিটি।
ম্যাজিক মুভি ডাউনলোড লিংক
Magic Movie Download Link
Language: Bangla
Video Size: 1.22 GB
Video Quality : Web-DL
Running time: 2:04:16 Hours







Leave a Reply