বাহুবলী: দ্য বিগিনিং (বাহুবলী ১) একটি ভারতীয় অ্যাকশন চলচ্চিত্র। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তার সাথে অভিনয় করেছেন রানা দাগ্গুবাটি, সত্যরাজ, তামান্না ভাটিয়া, রম্যা কৃষ্ণান, অনুষ্কা ও নাসির। এই দুই পর্বের ছবির প্রথম অংশে শিবা নামের এক সাহসী যুবকের গল্প দেখানো হয়েছে। সে তার প্রেমিকা অবন্তিকার সাহায্যে কুন্তলার রাজকুমারী দেবসেনাকে উদ্ধার করার চেষ্টা করে।
মুভির প্রেক্ষাপট:
একটি অন্ধকার গুহা থেকে আহত অবস্থায় এক মধ্যবয়সী নারী বেরিয়ে আসেন। তাঁর কোলে ছিল একটি সদ্যজাত শিশু। গুহা থেকে বেরিয়েই তাঁকে পার হতে হয় উত্তাল এক নদী। নদী পড়া হওয়ার সময় সে প্রচণ্ড স্রোতে বারবার ভেসে যেতে থাকে। তবুও মৃত্যুভয় উপেক্ষা করে তিনি শেষ শক্তিটুকু দিয়ে শিশুটিকে আঁকড়ে ধরেন। বহু কষ্টে শিশুটিকে নদীর অপর পারে পৌঁছে দিতে সক্ষম হন। কিন্তু নিজেকে বাঁচতে পারেন না।
কিছু সময় পরে আম্বুরি গোত্রের কয়েকজন মানুষ সেখানে এসে শিশুটিকে উদ্ধার করে। অলৌকিকভাবে শিশুটির বেঁচে যাওয়া দেখে তারা বিস্মিত হয়। গোত্রপ্রধানের স্ত্রী শিশুটিকে নিজের সন্তান হিসেবে দত্তক নেন। শিশুটির নাম রাখা হয় শিবা।
সময় গড়িয়ে যায়। শিবা বড় হয়ে ওঠে একজন সাহসী ও শক্তিশালী যুবক হিসেবে। ছোটবেলা থেকেই বিশাল জলপ্রপাত তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করে। সে বারবার জলপ্রপাতের চূড়ায় ওঠার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এই ব্যর্থতা তাকে দমিয়ে রাখতে পারে না, বরং তার জেদ আরও বাড়িয়ে দেয়।
অবশেষে শিবা জলপ্রপাতের চূড়ায় উঠতে সক্ষম হয়। সেখানে গিয়ে তার একটি মেয়ের সঙ্গে দেখা হয়। এরপর সে নানা উপায়ে মেয়েটিকে বিয়ে প্রস্তাব দেয়। তবে মেয়েটি এই প্রস্তাবে সহজে রাজি হয় না। তবে শিবা জানতে পারে, মেয়েটি মহিষ্মতী রাজ্যের বন্দিনী দেবসেনাকে মুক্ত করতে যাচ্ছে। এই খবর শুনে শিবাও তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক ভয়ংকর সংঘর্ষের পর তারা দেবসেনাকে মুক্ত করে নিয়ে আসে।
তবে ফেরার পথে বিপদ আরও ঘনিয়ে আসে। কারণ মহিষ্মতীর সেনাপতি কাটাপ্পা ও ভল্লালের পুত্র তাদের পিছু নেয়। এক ভয়াবহ যুদ্ধে শিবা ভল্লালের পুত্রকে হত্যা করে। এতে ক্রুদ্ধ হয়ে কাটাপ্পা শিবার ওপর আক্রমণ চালায়। কিন্তু শিবার মুখ দেখেই সে থমকে যায়। কারণ শিবা দেখতে মহিষ্মতী রাজ্যের রাজকুমার অমরেন্দ্র বাহুবলীর মতো।
তখন কাটাপ্পা বুঝতে পারে, শিবাই অমরেন্দ্র বাহুবলীর পুত্র। যাকে বাঁচাতে রাজামাতা শিবগামী পালিয়ে গিয়েছিলেন। এরপর কাটাপ্পা শিবার জন্মরহস্য ও অতীতের সমস্ত ঘটনা বলতে শুরু করে। এখানেই ধীরে ধীরে প্রকাশ পায় শিবার প্রকৃত পরিচয়।
বাহুবলী ১ বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক
Baahubali 1 Bangla Dubbed Movie Download Link
Language: Bangla Dubbed
Video Size: 1.26 GB
Video Quality : Web-DL
Running time: 02:40:22 Hours







Leave a Reply