‘বলো না তুমি আমার’ একটি রোমান্টিক কমেডি ঘরানার চলচ্চিত্র। এই মুভিটি সুরিন্দর ফিল্মস ব্যানারের অধীনে প্রযোজনা করেছেন নিসপাল সিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব ও কোয়েল মল্লিক। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, টোটা রায় চৌধুরী এবং মৌসুমী সাহাসহ অনেকেই। এটি আল্লু অর্জুন অভিনীত “হ্যাপি” মুভির বাংলা রিমেক।
মুভির প্রেক্ষাপট:
মধুরিমা একজন মেধাবী মেডিকেল ছাত্রী। একবার সে উত্তরবঙ্গে মেডিকেল ক্যাম্পে যায়। সেখানে তার পরিচয় হয় অভিষেকের সঙ্গে। প্রথম দেখাতেই তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর মধুরিমা কলকাতায় ফিরে আসে। কিছুদিন পর অভিষেকও কলকাতায় আসে এবং একটি রেস্টুরেন্টে কাজ শুরু করে। সেখানেই আবার মধুরিমার সঙ্গে তার দেখা হয় এবং পুনরায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
অন্যদিকে মধুরিমার বাবা তার বিয়ে ঠিক করেন সৌম্যদীপের সঙ্গে, যিনি একজন পুলিশ অফিসার। কিন্তু মধুরিমা এই বিয়ে করতে চায় না। সে সৌম্যদীপকে ফোন করে জানায় সে অভিষেককে ভালোবাসে। এই কথা শুনে সৌম্যদীপ মধুরিমা ও অভিষেকের বিয়ে দিয়ে দেন এবং নিজের ফ্ল্যাট তাদের থাকার জন্য দিয়ে দেয়। একই ফ্ল্যাটে থাকলেও তাদের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো। তবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
বন্ধুত্বের কারণে মধুরিমার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে থাকে। তাই সে অভিষেকের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেয়। ঠিক তখনই তার পড়াশোনার খরচ চালানোর জন্য টাকার প্রয়োজন হয়। কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। এতে সে ভেঙে পড়ে। বিষয়টি জানতে পেরে অভিষেক স্টান্টম্যানের কাজ শুরু করে এবং টাকা জোগার করে মধুরিমাকে দেয়। এর ফলে মধুরিমা পরীক্ষা দিতে পারে এবং পুরো ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে।
অন্যদিকে স্টান্টম্যানের কাজ করতে গিয়ে অভিষেক গুরুতর আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর পেয়ে মধুরিমা দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। কিন্তু পথে রুদ্র নামের এক অসৎ পুলিশ অফিসার তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে। আসলে রুদ্র মধুরিমার বাবার ওপর প্রতিশোধ নিতে এই কাজটি করেন। কারণ অতীতে তার দুর্নীতির কারণে মধুরিমার বাবা তাকে সাসপেন্ড করেছিলেন।
এদিকে অভিষেক বিষয়টি জানতে পেরে আহত অবস্থাতেই থানায় যায় মধুরিমাকে বাঁচাতে। সেখানে রুদ্র মধুরিমাকে নিয়ে অপমানজনক কথা বলতে থাকে। এসব শুনে অভিষেক আর রাগ সামলাতে না পেরে রুদ্রকে আঘাত করে বসে।
বলো না তুমি আমার মুভি ডাউনলোড লিংক
Bolo Na Tumi Amar Movie Download Link
Language: Bangla
Video Size: 1.12 GB
Video Quality : Web-DL
Running time: 2:35:23 Hours







Leave a Reply