ফিরে এসো বসন্ত নাটক ডাউনলোড লিংক – Fire Esho Boshonto Natok Download Link

ফিরে এসো বসন্ত নাটক

‘ফিরে এসো বসন্ত’ একটি রোমান্টিক ঘরানার নাটক, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাজাল নূর ও আফরিন জাহান। নাটকটি পরিচালনা করেছেন হারুন রুশো। এর গল্পে তুলে ধরা হয়েছে প্রেম, ভুল বোঝাবুঝি এবং নিজের সত্তাকে নতুন করে খুঁজে পাওয়ার যাত্রা।

নাটকের প্রেক্ষাপট:

সামির এবং অহনার বিবাহিত জীবন সুখেই কাটছিল। কিন্তু সামির চেয়েছিল অহনা স্বাবলম্বী হোক। তাই সে তাকে পড়াশোনা শেখায় এবং অহনা একটি কর্পোরেট অফিসে চাকরি পায়। তবে অহনা শুরুতে চাকরি করতে চায় না। কারণ ওই অফিসে তাকে ওয়েস্টার্ন পোশাক পরে যেতে হবে। তবে সামিরের কথায় শেষ পর্যন্ত সে চাকরিতে যোগ দেয়।

চাকরিতে যোগ দেওয়ার কিছুদিন পর থেকেই অহনার আচরণ বদলাতে শুরু করে। সে প্রায়ই তার বসের সঙ্গে বাইরে ঘুরতে যেত, কিন্তু বিষয়টি সামিরকে জানাত না। অনেক সময় সে রাতে দেরি করে বাড়ি ফিরত এবং সামির ফোন করলে সেটিও ধরত না। ফলে তাদের সুখের সংসারে অশান্তি শুরু হয়। একপর্যায়ে অহনা সামিরকে ডিভোর্স দিতে চায়। তখন অহনার ভাই তাকে ডিভোর্স দিতে মানা করে। কিন্তু অহনা কারও কথা শোনে না। শেষ পর্যন্ত সে সামিরকে ডিভোর্স দিয়ে দেয়।

অন্যদিকে, অহনার বসও তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় এবং অহনাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু অহনা সেই প্রস্তাবে রাজি হয় না। কিছুদিন পর অহনার বস দুর্নীতি করে বিদেশে পালিয়ে যায়। ফলে অহনাসহ অফিসের সকলে চাকরি হারায়।

কয়েক মাস কেটে গেলেও অহনা ভালো কোনো চাকরি খুঁজে পায় না। এই কারণে তার ভাই সাথে তার ভাবি অনেক ঝগড়া করে এবং তাকে বাড়ি থেকে বের করে দিতে বলে। এমন পরিস্থিতিতে অহনার এক বান্ধবী তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। কিন্তু সেই অফিসের বস তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এজন্য অহনা চাকরিটিও ছেড়ে দেয়। অন্যদিকে, সামির নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে তার অফিসে বস হয়ে যায়।

ফিরে এসো বসন্ত নাটক ডাউনলোড লিংক

Fire Esho Boshonto Natok Download Link
Language: Bangla
Video Size: 780.2 MB
Video Quality : Web-DL
Running time: 01:01:46 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *