নেক্সট ডোর নেইবর নাটক ডাউনলোড লিংক – Next Door Neighbor Natok Download Link

নেক্সট ডোর নেইবর নাটক

নেক্সট ডোর নেইবর‘ একটি রোমান্টিক ঘরানার নাটক। এটি পরিচালনা করেছেন মাহমুদা সুলতানা রিমা এবং এর কাহিনী লিখেছেন রবি আহমেদ। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান আইশা এবং পার্থ শেখ। এছাড়াও এতে বাংলাদেশের আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অংশ নিয়েছেন। এই নাটকটি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে বঙ্গ ওটিটিতে মুক্তি পায়।

নাটকের প্রেক্ষাপট:

আদনান একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে চাকরির জন্য শহরে একা থাকত। তার জীবন ছিল অফিস, বাসা আর কাজের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু একদিন অফিসে যাওয়ার পথে সে বিপাশাকে দেখতে পায়। পরে সে জানতে পারে, বিপাশা তার পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া।

এরপর আদনান একদিন লবণ আনতে বিপাশার কাছে যায়। সে সময় আদনানের রান্না করা তরকারি পুড়ে যায়। অন্যদিকে বিপাশার ফ্ল্যাট থেকে সুস্বাদু খিচুড়ি ঘ্রাণ আসছিল। বিষয়টি নিয়ে আদনান পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়াকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট দেয়। পোস্টটি দেখে বিপাশা আদনানের জন্য খিচুড়ি নিয়ে আসে। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

হঠাৎ একদিন বিপাশা আদনানকে তার মিথ্যা স্বামী সাজতে বলে। তখন আদনান জানতে পারে, বিপাশা একজন ডিভোর্সি মেয়ে। কিন্তু তার ডিভোর্সের কথা তার বাবা-মা জানে না। কারণ সে পালিয়ে বিয়ে করেছিল। এমনকি তার বাবা-মা তার স্বামীকেও চিনে না। তাই সে আদনানকে তার বাবা-মায়ের সামনে স্বামী সেজে থাকতে অনুরোধ করে।

আদনান এতে রাজি হয়ে যায়। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ আদনানের বাবা-মা এসে উপস্থিত হয়। ফলে সবাই সত্যটা জেনে যায়। আর তখনই আদনান বিপাশাকে বিয়ের প্রস্তাব দেয়।

নেক্সট ডোর নেইবর নাটক ডাউনলোড লিংক

Next Door Neighbor Natok Download Link
Language: Bangla
Video Size: 802.4 MB
Video Quality : Web-DL
Running time: 00:44:20 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *