‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ একটি ব্যঙ্গধর্মী বাংলা চলচ্চিত্র, যা আগামী ১২ জুন ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আকাশ হক। শুধু তাই নয়, চিত্রগ্রহণ ও সম্পাদনার কাজও তিনি নিজেই সম্পন্ন করেছেন। চলচ্চিত্রটির গল্প অনুপ্রাণিত হয়েছে লেখক রনো আনোয়ার–এর ছোটগল্প ‘‘ঝরা পাতার দুঃখ বিলাস‘ থেকে।
চলচ্চিত্রটিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্র তুলে ধরেছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটি ‘হীরালাল সেন পদক’ অর্জন করেছে। এই স্বীকৃতির ফলে মুক্তির আগেই দর্শকদের মাঝে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
একনজরে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল মুভির বিবরণ
| বিষয় | বিবরণ |
|---|---|
| পরিচালক | আকাশ হক |
| অভিনয়শিল্পী | ববি বিশ্বাস দেবদ্যুতি আইচ রকি খান মেহেদে হাসান সোহান আখতারুজ্জামান আজাদ |
| প্রযোজনা কোম্পানি | বি টিম |
| প্রযোজক | আকাশ হক |
| চিত্রনাট্যকার | আকাশ হক |
| কাহিনিকার | আকাশ হক |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| মুক্তি | আগামী ১২ জুন ২০২৬ |
মুভির সংক্ষপ্তি কাহিনী
কাহিনীর শুরুতে দেখা যায় একদল তরুণ বন্ধু যারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা একসঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা, মিছিল বা মারামারিতে অংশ নেয়। কিন্তু সময়ের সাথে সাথে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভ তাদের এই নিটোল বন্ধুত্বে ফাটল ধরায়। রাজনৈতিক পদমর্যাদা ও আধিপত্য পাওয়ার জন্য তারা নিঃশব্দে নিজেদের মধ্যে এক মরণজয়ী প্রতিযোগিতায় মেতে ওঠে এবং একসময়ের ভাই-তুল্য বন্ধুরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়।
সিনেমার মূল চরিত্রটির রাজনীতিতে ওপরে ওঠার প্রচণ্ড ইচ্ছা থাকলেও তার কোনো ‘মোটরবাইক’ ছিল না, যা ছাত্ররাজনীতিতে নেটওয়ার্কিং ও প্রভাব বিস্তারের একটি বড় হাতিয়ার হিসেবে দেখা হয়। পারিবারিক অভাব-অনটনের কারণে বাইক কিনতে না পেরে সে তীব্র হতাশায় ভোগে। এরপর একদিন সে নাটকীয়ভাবে ক্যাম্পাসে একটি ঘোড়া নিয়ে হাজির হয়। এই রূপক বা অদ্ভুত কাণ্ডটি রাতারাতি তাকে ক্যাম্পাসের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ছাত্রসংগঠনের সভাপতি তার এই ভিন্নধর্মী রূপ ও প্রভাব দেখে তাকে কাছে টেনে নেয় এবং নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। ঘোড়ার আগমনের সাথে সাথে মূল চরিত্রের জীবনে টাকা, ক্ষমতা ও সম্মান আসতে শুরু করে।
ক্ষমতা পাওয়ার পর মূল চরিত্রটি তার অতীত ও পুরোনো বন্ধুদের ভুলে যেতে শুরু করে। যে অন্যায্য ও স্বার্থপর ব্যবস্থার বিরুদ্ধে সে একদিন দাঁড়িয়েছিল, একসময় সে নিজেই সেই ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়। পুরো সিনেমাটিতে দেখানো হয়েছে কীভাবে ছাত্ররাজনীতির অন্ধ চোরাগলিতে পা দিয়ে একজন সাধারণ শিক্ষার্থী তার আদর্শ হারিয়ে ফেলে এবং অন্যকে মাড়িয়ে ওপরে ওঠার নোংরা খেলায় মেতে ওঠে।
দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল মুভির অভিনয়শিল্পী
দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ চলচ্চিত্রে কোনো প্রচলিত বড় তারকা ব্যবহার না করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস বাস্তবতার গল্প ফুটিয়ে তুলতে একঝাঁক তরুণ ও নতুন মুখকে অভিনয়শিল্পী হিসেবে কাস্ট করা হয়েছে।
প্রধান অভিনয়শিল্পী ও চরিত্রসমূহ
- দেবদ্যুতি আইচ: সিনেমার মূল চরিত্র হিসেবে অভিনয় করেছেন।
- রকি খান: ছাত্রসংগঠনের প্রভাবশালী সেন্ট্রাল সভাপতি চরিত্রে অভিনয় করেছেন।
- ববি বিশ্বাস: হলের প্রভাবশালী হল সভাপতি চরিত্রে অভিনয় করেছেন।
- মেহেদী হাসান সোহান: ক্যাম্পাসের সত্য অন্বেষণকারী ছাত্র সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়শিল্পী
- আক্তারুজ্জামান আজাদ
- চয়ন মন্ডল
- আবু সায়ীদ
- ইফাদ হাসান
- এস এ জীবন
- নিলয় বালা
দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল মুভি ডাউনলোড করবেন কিভাবে?
দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল মুভিটি আগামী ১২ জুন সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে অনেক দর্শক ইতোমধ্যেই অনলাইনে ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল ফুল মুভি‘ অথবা ‘The University of Chankharpul Full Movie‘ লিখে মুভিটি খুঁজছেন। কিন্তু বর্তমানে সিনেমাটি অনলাইনে দেখার সুযোগ নেই। প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক সপ্তাহ পর এটি কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। তখন দর্শকরা ঘরে বসেই সহজে মুভিটি উপভোগ করতে পারবেন।
দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল মুভি সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQ)
উত্তর:মুভিটি আগামী ১২ জুন ২০২৬ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উত্তর: চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকাশ হক। এছাড়াও কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, চিত্রগ্রহণ ও সম্পাদনার কাজও তিনি নিজেই করেছেন।
উত্তর: চলচ্চিত্রটির গল্প লেখক রনো আনোয়ার–এর ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ থেকে অনুপ্রাণিত।
উত্তর: হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ মুভিটি ‘হীরালাল সেন পদক’ অর্জন করেছে।







Leave a Reply