‘দূরত্ব’ নাটকটি ২৫ মার্চ ২০২৬ তারিখে বঙ্গ ওটিটিতে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন রুজ শুভ। এতে প্রধান চরিত্রে আবু হুরায়রা তানভীর ও অর্চিতা স্পর্শিয়া অভিনয় করেছেন। তাদের সাবলীল ও শক্তিশালী অভিনয় গল্পকে প্রাণবন্ত করে তুলেছে। ফলে নাটকটি হয়ে ওঠেছে আরও আকর্ষণীয়।
নাটকের প্রেক্ষাপট:
সুমন ঈদের ছুটিতে তার গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে যাওয়ার আগে সে নীলার সাথে একটি পার্কে দেখা করে। তারা কিছু সময় একসাথে কাটায়। কিন্তু ফেরার পথে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফলে সুমন মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সুমন বুঝতেই পারে না সে মারা গেছে। সে স্বাভাবিকভাবে বাড়ি পথে রওনা দেয়।
এরপর কাহিনী ফিরে যায় অতীতের স্মৃতিতে। সেখানে দেখা যায়, একদিন পার্কে ঘুরতে গিয়ে সুমন প্রথম দেখাতেই নীলার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু নীলার সম্পর্কে সে কিছুই জানত না। তাই সময়ের সঙ্গে সঙ্গে সেই অনুভূতি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকে।
হঠাৎ একদিন, অন্ধকার রাস্তার মাঝখানে নীলা বিপদে পড়ে। ঠিক সেই মুহূর্তে সুমন এগিয়ে এসে তাকে সাহায্য করে। তখনও তারা একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। কিন্তু সেই সাহায্যের মধ্য দিয়ে তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়। এরপর কাকতালীয়ভাবে আবার তাদের দেখা হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আর সেই বন্ধুত্ব একসময় গভীর ভালোবাসায় রূপ নেয়।
ভাবনার জগতে ডুবে থাকতে থাকতে সুমন একসময় নিজের বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু বাড়ির পরিবেশ তার কাছে অচেনা ও ভারী মনে হয়। সে সামনে এগিয়ে দেখে তারই নিথর দেহের সামনে লোকজন জড়ো হয়ে আছে। এই দৃশ্য তাকে গভীর সংশয়ে ফেলে। সে নিজের অস্তিত্ব বোঝার জন্য চারপাশের জিনিস ছুঁতে চেষ্টা করে, কিন্তু কিছুই স্পর্শ করতে পারে না। তখন সে বুঝতে পারে, সে আর বেঁচে নেই।
সুমন দূর থেকে তার পরিবারকে দেখে। তাদের কান্না, তাদের অসহায়তা তার হৃদয় বিদীর্ণ করে। সে তাদের কাছে যেতে চায়, তাদের সান্ত্বনা দিতে চায়। কিন্তু সে পারে না। তার কণ্ঠ পৌঁছায় না কারো কাছে, তার স্পর্শ অনুভব করে না কেউ। এই অক্ষমতা, এই নিঃশব্দ বিচ্ছেদ তাকে ভীষণভাবে কষ্ট দেয়। তার হৃদয় ভেঙে যায় অসহায় যন্ত্রণায়। জীবনের সব ভালোবাসা, সব সম্পর্ক যেন হঠাৎ করেই দূরের এক অদৃশ্য জগতে হারিয়ে যায়।
দূরত্ব নাটক ডাউনলোড লিংক
Durotto Natok Download Link
Language: Bangla
Video Size: 695 MB
Video Quality : Web-DL
Running time: 00:55:13 Hours







Leave a Reply